আবারও মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে মধ্য রাতের অভিযানে বাংলাদেশীসহ ৬৪ জন অবৈধ আটক

তেরেঙ্গানু রাজ্যে বাংলাদেশীসহ ৬৪ জনকে গ্রেফতার 

প্রতিবেদকঃ ফারহান ইশতিয়াক তাসিন (মালয়েশিয়া প্রতিনিধি)
তারিখঃ ৫ জানুয়ারী, ২০২০

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তেরেঙ্গান রাজ্যের কুয়ালা বেরাং এর জালান পেকান শহরে অবৈধ অভিবাসী শ্রমিকদের জন্য ভাড়া দেয়া একটি দোতলা দোকান ভবনে অভিযান চালায়। সম্মিলিত অভিযানটি রাত ৩.১০ মিনিটে দেয়া তখন ঐ ভবনে

১০ টির বেশি ছোট ছোট কক্ষ ঐ অঞ্চলে কর্মরত অবৈধ বিদেশী শ্রমিকদের ভাড়া দেয়া হয়েছে বলে জানানো হয়।
ইমিগ্রেশন বিভাগ এর তেরেংগানু উপ-পরিচালক মালিক জালিমন ডেরামান জানান, ঐ ভবনটিতে  ৬৪ জন

অভিবাসী অবস্থান করছিলেন। ইমিগ্রেশন মনে করে যে, ঐ বাড়িটি অবৈধ শ্রমিকদের কাছে উচ্চ দামে ভাড়া দেয়া হয়েছে দিগুণ মুনাফা লাভের আশায় এবং এই বাড়ি তাদের কাছে উচ্চ ভাড়ায় দেয়ার উদ্দেশ্যেই অনেকগুলো কক্ষ বানিয়ে দেয়া হয়েছে।

 তিনি জানান, ভোর ১.৩০ মিনিটে মারাংয়ের একটি ভবনে অভিযান চলাকালে জেআইএম সদস্যরা ভিসার শেষ হয়ে যাওয়ার পর অতিরিক্ত অবস্থান ও বৈধ কাগজপত্র না থাকায় যথাক্রমে ৩৪ এবং  37 বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছিলেন।

 জেআইএম তেরেংগানু পুলিশ চিফ, মোহাম্মদ মুদার নেতৃত্বে অভিযানে প্রায় ১৮ জেআইএম সদস্য ও কর্মকর্তা অংশ নিয়েছিলেন।

 সূত্র: সিনার

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.