মালয়েশিয়ায় এক বাংলাদেশীকে অপহরণ, চক্রের দুই তামিল গ্রেফতার, ও বাংলাদেশী পলাতক

বাংলাদেশীকে অপহরণ করায় ২ তামিল গ্রেফতার 

রিপোর্টঃ ফারহান ইশতিয়াক তাসিন
তারিখঃ ০৪.০১.২০২০

মালয়েশিয়াতে চাকরি দেয়ার কথা বলে এক রাজ্য থেকে আরেক রাজ্যে নিয়ে গিয়ে কৌশলে এক বাংলাদেশীকে অপহরণ করে ১জন বাংলাদেশীসহ ২ জন তামিল। মালয়েশিয়ার কুয়ান্তান রাজ্য থেকে ঐ বাংলাদেশীকে পুলিশের পরিচয়

দিয়ে হাতে হাত কড়া পড়িয়ে নিয়ে গ্রামের একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়। এই চক্রের বাংলাদেশী সদস্যের বাড়ি কক্সবাজারে।  কাজ দেয়ার কথা বলে কুয়ান্তানে নিয়ে যায় তারপর রাস্তায় পুলিশ সেজে
অপহরণ করে ঐ বাংলাদেশীকে। বেশ কয়েক দিন আটকে রেখে তার কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ চাওয়া হয়। তাকে নির্মমভাবে নির্যাতন চালায় মুক্তিপন আদায়ের জন্য। অপহরণকৃত ঐ বাংলাদেশী নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কোনভাবে পালিয়ে আসতে সক্ষম হয়। তারপর পুলিশকে জানানো হলে পুলিশ দীর্ঘ এক মাস চেষ্টার পর ২ জন  মালয়েশিয়ান তামিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই অপহরণ চক্রের মূল হোতা বাংলাদেশী ঐ অপহরণকারীকে পুলিশ খুজছে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাকে গ্রেপ্তার করার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত রয়েছে।

জানা যায় মালয়েশিয়াতে এই ধরনের অপহরণের কাজে অনেক বাংলাদেশী জড়িত রয়েছেন। স্থানীয় নাগরিকদের সহায়তায় নিজ দেশের প্রবাসীদের অপহরণ করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় এইসব চক্র।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.