এবার মালয়েশিয়ার নাগরিক মানব পাচারকারী গ্রেফতার, নৌকায় করে বাংলাদেশীদের পাচার করা হত,
![]() |
| মালয়েশিয়ানকে আটক করেছে ইন্দোনেশিয়ার পুলিশ |
ইন্দোনেশিয়ার উত্তর কালীমন্তান প্রদেশের তারাকান আইল্যান্ডের - নুনুকান সিটির পাশে সেবাতিক সমুদ্র থেকে মানব পাচারের অভিযোগে উত্তর কালিমন্তান প্রদেশের নৌবাহিনী মালয়েশিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে।
বুধবার উত্তর কালিমনতান প্রদেশের পুলিশ সিনিয়র কমিশনার হেরি সাসাংকা উত্তর কালিমনতানের তারাকানে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সন্দেহভাজন এই মালয়েশিয়ার নাগরিক ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের অভিবাসীদের ট্রলার বা নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করিয়ে দেয়। বিশেষ গোয়েন্দা সুত্রমতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
এই ঘটনাটি উদঘাটন করতে পেরেছেন।
জানা যায়, এই মালয়েশিয়ান নাগরিকের হাত ধরে বিভিন্ন দেশের অনেক অভিবাসী অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছে। মূলত মানব পাচারকারী সদস্যদের মধ্যে এই মালয়েশিয়ান নাগরিক সবচেয়ে ক্ষমতাধর। যার হাত ধরে অনেক বাংলাদেশী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। আজিজান নামের এই মানব পাচারকারী বড় ধরনের একটি চক্রের মালয়েশিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করেন। এসব চক্রের মাধ্যমে বাংলাদেশীদের সমদ্রের মাঝখানে আটকে রেখে অর্থ আদায়েরও অভিযোগ আছে অনেক। অনেকেই অর্থ না দিয়ে পারলে মেরে ফেলা বা সমুদ্রের মাঝখানে স্পিডবোট থেকে ফেলে দেয়ার ঘটনা আছে অনেক। আর এদের শিকার বেশিরভাগই বাংলাদেশি নাগরিক।
তিনি আরও বলেন , আজিজান ওরফে ইকসান নামের ঐ মালয়েশিয়ান নাগরিক সেবেটিক থেকে মালয়েশিয়ার তাওয়াউতে ইন্দোনেশিয়ান অভিবাসীদের বহনকারী একটি স্পিডবোটের চালক ছিলেন।
আজিজান ইন্দোনেশিয়ান অভিবাসী শ্রমিকদের কাছ থেকে তাওয়াউয়ে অর্থাৎ মালয়েশিয়ায় প্রবেশ করিয়ে দেয়ার জন্য প্রত্যেকে গড়ে এক মিলিয়ন আরপি -1 মিলিয়ন নিয়েছেন বলেন জানান তিনি।
"দু'জন পুলিশ কর্মকর্তা ইন্দোনেশিয়ান অভিবাসী শ্রমিককে মালয়েশিয়ায় প্রেরণ করার অভিনয় করে
বিস্তারিত তদন্তের জন্য তাকে ডিটেনশনে প্রেরণ করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যে দোষী সাব্যস্ত হলে আজিজানকে দশ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে।


No comments