অবৈধদের দমন ও অবৈধদের বিরুদ্ধে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রীই এখন নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। অভিবাসী কন্ঠ।
![]() |
| মালয়েশির নতুন প্রধানমন্ত্রী মহিউদ্দিনইয়াসিন |
নানা জল্পনা কল্পনা আর বিভিন্নরকম নাটকীয় কার্যক্রমের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন।মালয়েশিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তুন মাহাথির মোহাম্মদ সকল দলের ও সকল প্রার্থীদের সম্মতিতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে মনোনয়ন দিয়েছেন। মহিউদ্দিন ইয়াসিনকে বারিসান ন্যাশনাল এর কয়েকজন সংসদ সদস্যও সমর্থন দিয়েছেন। মূলত মালয়েশিয়ার রুপকার তুন ডাঃ মাহাথির মোহাম্মদ এর কারসাজিতেই
তিনি আজ প্রধানমন্ত্রী হতে চলেছেন। আগামীকাল ১ লা মার্চ সকাল সাড়ে দশটায় অষ্টম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে শনিবার (২৯ ফেব্রুয়ারি) উভয় পক্ষের সম্মতিতে ইয়াং ডি-পার্টুয়ান আগোং রাজা আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এ ঘোষনা দিয়েছেন।। বিগত সরকারের শাসনামলে স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকা অবস্থায় দেশটিতে থাকা অবৈধদের দমনে রেকর্ড সংখ্যক অভিযান ও সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে তিনি সবসময় কঠোর অবস্থানে ছিলেন। তিনি বারবার ঘোষণা করেছিলেন
মালয়েশিয়ায় অবস্থানকারী সকল অভিবাসী দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বসবাস করতে হবে। দেশের সকল আইন মেনে চলতে হবে। অভিবাসী শ্রমিকেরা সাধারণ ইমিগ্রেশন এর আইন পরিপন্থী অপরাধ করে থাকে অর্থাৎ কোন রকম বৈধ কাগজপত্র বা ডকুমেন্টস ছাড়া অবস্থান করা অথবা বৈধ কাগজপত্র থাকলেও সেটক কাজের অনুমতি না থাকলে বিভিন্ন কোম্পানি চাকরি করা। মূলত বিগত সরকারের শাসনামলে তিনি চেয়েছেন বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সকল ধরনের আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টিতে
রাখার জন্য যাতে করে অভিবাসীরা আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারে। ২০২০ সালের মধ্যে মালয়েশিয়াকে অবৈধ শূন্য করার টার্গেট নিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী বছরের প্রথম দিন থেকে সারাদেশে চালিয়েছেন সাঁড়াশি অভিযান, আটক করে হাজার হাজার বৈধ ও অবৈধ অভিবাসীদেরকে।
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের কাছে মহিউদ্দিন ইয়াসিন যেন এক আতংকের নাম। তিনি সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিদেশি শ্রমিকেরা প্রায় অখুশি হয়েছেন। কেউ তাকে অভিনন্দন জানিয়েছেন আবার কেউ কেউ তার বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে দেখা গেছে।


No comments