ভয়ানক বিপদ সংকেত, কাতারেও ডুকে পড়েছে করোনা ভাইরাস। এয়ারপোর্টে নিরাপত্তা জোরদার। অভিবাসী কন্ঠ।

ভয়ানক বিপদ সংকেত, কাতারেও ডুকে পড়েছে করোনা ভাইরাস

সাম্প্রতিক কালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মরণব্যাধি করোনা'ভাইরাস। চীন বা এর পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে এখন অবশেষে কাতারো করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। গতকাল শনিবার ২৯ ফেব্রুয়ারী কাতারে সর্বপ্রথম এই ভাইরাসে সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। সংবাদ মাধ্যমে বলা হয়, কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে,

৩৬ বছর বয়সী এক কাতারের নাগরিক করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত । জানা যায়, আক্রান্ত ঐ ব্যক্তি সম্প্রতি ইরান সফরে গিয়েছিলেন। বৃহস্পতিবার ইরান থেকে বিশেষ বিমানে কাতারের নাগরিকদের দেশে ফেরানোর পর কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষার পর তার করোনা সংক্রমণ ধরা পড়ে। আক্রান্ত ঐ ব্যক্তিতে দেশটির

 ‘কমিউনিকেবল ডিজিস সেন্টার’ (সিডিসি) এ ভর্তি করা হয়েছে বলে সুত্রে জানা গেছে। মন্ত্রনালয় জানিয়েছে, বৃহস্পতিবার ইরান থেকে সরিয়ে নেওয়া কাতারের নাগরিকদের মধ্যে আক্রান্ত ব্যক্তিটিও ছিলেন যেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

কাতার বিমানবন্দরগুলোতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এটির প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নিয়ে কারা প্রশাসন।  করোনা ভাইরাস ঠেকানোর জন্য সৌদি আরব ইতিমধ্যে ওমরা হজ্জ স্থগিত করে দিয়েছে পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর নাগরিকদের সৌদিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

COVID-19 হিসেবে পরিচিত এই করোনা'ভাইরাস প্রাদুর্ভাব এখন মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফ্রান্স, রাশিয়া, স্পেন এবং ভারত সহ বিশ্বের ৪৫ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। যা ইতিমধ্যে পুরো বিশ্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শুক্রবার এটিকে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ হিসেবে উচ্চ থেকে উচ্চতর বিপদ সংকেত হিসেবে ঘোষণা করেছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.