টাকা লেনদেনে দ্রুত ছড়ায় করোনা ভাইরাস, ব্যাংক নোট ব্যবহারে সতর্কবার্তা

টাকার মাধ্যমে দ্রুত ছড়ায় যেকোনো ভাইরাস বা জীবাণু। প্রতিদিন লেনদেনের সবচেয়ে প্রধান মাধ্যম এই টাকার মধ্যেই রয়েছে অগণিত ক্ষতিকর জীবানু।

একদিকে পুরো বিশ্ব কাঁপছে করোনা ভাইরাসে অন্য দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে যারা বিশ্বকে এই ভয়াবহ হুমকির হাত থেকে রক্ষা করতে। একের পর এক গবেষণা একের পর এক তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে পুরো বিশ্বকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনসাধারণকে ক্যাশ টাকার পরিবর্তে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লেনদেন করার পরামর্শ দিয়েছেন কারণ ক্যাশ নোটগুলো করোনাভাইরাস ছড়ানোর অন্যতম কারণ হতে পারে। মরণব্যাধি (COVID-19) ভাইরাসটি ব্যাংক নোটগুলোর মধ্যে বেশ কয়েকদিন এই ভাইরাস সক্রিয় থাকতে পারে এবং লেনদেনের মাধ্যমে খালি হাতের স্পর্শে এক জন থেকে অন্যজনের শরীরে সংক্রমণ ঘটাতে পারে বলে গত সোমবার রাতে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশ জোরালোভাবে সতর্ক করে দিয়েছেন। করোনাভাইরাস  এর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসাধারণকে সচেতন হয়ে প্রতিটি লেনদেন অর্থবিহীন করার করা তাগিদসহ নগদ অর্থ হাত দিয়ে বিনিময় করার পর হাত ভালোভাবে ওয়াশ করে নেয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে ইংল্যান্ড ব্যাংকও স্বীকৃতি জানিয়েছে যে, নোটগুলি " ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস বহন করতে পারে" এবং ঘন ঘন হাত ধোয়ার ব্যপারে উৎসাহ ও হাত শরীরের স্পর্শকাতর জায়গা যেমন চোখ, কান নাক, ঠোঁট তথা পুরো মুখমণ্ডলে যেন স্পর্শ না করা হয়।

গত মাসে চীন এবং কোরিয়ার ব্যাংকগুলি করোনা ভাইরাসের বিস্তার রোধের প্রচেষ্টার অংশ হিসাবে ব্যবহৃত নোটকে জীবাণুমুক্ত করা এবং বিচ্ছিন্ন করা শুরু করে। আলট্রাভায়োলেট লাইট বা উচ্চ তাপমাত্রায় ব্যাঙ্ক নোটগুলি জীবাণুমুক্ত এবং জীবাণুমুক্ত করার জন্য সকল পদক্ষেপ নেয়া হয়েছে। নগদ অর্থগুলো বাজারে না ছেড়ে ১৪ দিন সংরক্ষণ করেভাইরাস মুক্ত করার বিষয়ে চীনের কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছিল।

তথ্যসূত্রঃ Yahoo Finance

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.