করোনা ভাইরাস ঠেকাতে অটোমেটিক গেইট দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ বন্ধ করেছে কর্তৃপক্ষ।
সারা বিশ্ব কাঁপছে করোনা ভাইরাস এর সংক্রমণ নিয়ে। একে একে প্রতিটি দেশে প্রবেশ করছে এই মরণব্যাধি ভাইরাস। বিশ্বের সকল দেশ করোনা নিয়ন্ত্রণে নিয়েছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ।
মালয়েশিয়া করোনা সংক্রমণ ঠেকাতে এর আগে চীনের উহান ও হুবেই প্রদেশের বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। দেশের সকল চেক পয়েন্ট ও বিমানবন্দর গুলোতেও গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। এদিকে আজ মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এর মহাপরিচালক দাতুক খাইরুল জাইমি বিন দাউদ ও ইমিগ্রেশনের সুরক্ষা ও পাসপোর্ট বিভাগের প্রধান দাতুক মোহাম্মদ জুলফিকার আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে মালয়েশিয়ার সকল
ইমিগ্রেশনের পরিচালকদেরকে উদ্দেশ্য করে জানানো হয়েছে যে, মালয়েশিয়ার সকল অটোগেইট লেন, ন্যাশনাল এনফোর্সমেন্ট এন্ড রেজিষ্ট্রেশন বায়োমেট্রিক সিস্টেমের (এনআরএস) এবং ই-গেইট অটোমেটেড ক্লিয়ারেন্স সিস্টেম বন্ধ করার বিষয়ে একমত পোষণ করার কথা বলা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এই সকল ই গেইট ও অটোমেটিক গেইট আগামী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
পরে দাতুক খায়রুল বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন: হ্যাঁ, আমরা কোভিড -১৯ প্রাদুর্ভাব মোকাবিলার জন্য একটি অতিরিক্ত ব্যবস্থা হিসাবে আমরা সকল অটোমেটিক এবং ই-গেটগুলি অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল যে, নতুন কোভিড -১৯ সংক্রমণের পরে মালয়েশিয়ায় মোট ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৪ জন।


No comments