ইতিহাসে এমন নজির দেখেনি মক্কাবাসী, শুধুমাত্র ওমরাহ হজ্জ স্থগিত।
করোনা ভাইরাসের ২য় সংক্রমণের ঘটনার পর গতকাল বুধবার সৌদি কর্তৃপক্ষ সকল ধরনের ওমরাহ পালন স্থগিত করেছে।
কর্তৃপক্ষ গত সপ্তাহে মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায় ও পরিদর্শন স্থগিত করেছিল। তবে নতুন করে এই নিষেধাজ্ঞাটি সৌদি নাগরিক এবং দেশটিতে থাকা বিভিন্ন দেশের অভিবাসীদের উপর আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, করোনাভাইরাস যাতে ব্যাপকভাবে ছড়িয়ে না পড়তে পারে এবং মুসলমানদের সবচেয়ে
বড় জমায়েত হওয়ার বড় ২ টি পবিত্রস্থানে সাধারণ মুসল্লীদের প্রবেশাধিকার রোধ করার মাধ্যমে দেশকে সুরক্ষিত রাখার বড় পদক্ষেপ।
উপ-হজ্জমন্ত্রী আবদুলফাত্তাহ মাশহাত বলেছেন, সৌদি নাগরিক ও প্রবাসীরা এখনও মক্কা ও মদীনায় দোয়া করতে যেতে পারেন যদি তারা ওমরাহ পালন না করেন। তিনি আল আরবিয়া টিভিকে বলেন, "মক্কা এখনও পুরো রাজ্য থেকে আগত মুসল্লীদের জন্য উন্মুক্ত তবে সিদ্ধান্তটি কেবল ওমরাহ কার্যক্রম স্থগিত করার জন্য নেয়া হয়েছে। অর্থাৎ ওমরাহ পালন ব্যতীত অন্যান্য দোয়া, নামাজ এবং ধর্মীয় সকল ইবাদত আগের মতই করতে পারবেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি সরকার কাবা ঘর বন্ধ করে দিয়েছে বলে বিভিন্ন ভুয়া খবর ছড়ানো হয়েছে যা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্রঃ Arab News


No comments