মালয়েশিয়াতে এই পর্যন্ত ২৬২৬ জন আক্রান্ত হয়েছেন, ৪৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, আজ ও মৃত্যুর সংখ্যায় রয়েছে ৩ জন। বিস্তারিত

পুরো মালয়েশিয়া জুড়ে করোনা প্রতিরোধে ঘোষিত লকডাউনের আজ ১৩তম দিন অতিবাহিত হচ্ছে।  ইতিমধ্যে করোনা ভাইরাস মহামারি আকারে ধারণ করেছে মালয়েশিয়াতে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ সকল পদক্ষেপ।

সরকারও পিছপা হতে রাজী নন। প্রতিদিনের সকল গুরুত্বপূর্ণ আপডেট বিভিন্ন সাংবাদিক সম্মেলনে একের পর এক প্রকাশ করে যাচ্ছেন। মালয়েশিয়া তে আজও নতুন করে আক্রান্তের খবর সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেছেন স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশাম। আজ (৩০শে মার্চ) আরও নতুন ১৫৬ আক্রান্ত হয়েছেন যা মোট আক্রান্তের সংখ্যা ২৬২৬ জনে এসে দাঁড়িয়েছে। নুর হিশামের দেয়া তথ্য অনুযায়ী আজ ৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং সেই সাথে এই পর্যন্ত মোট ৪৭৯ জন সুস্থ হয়েছেন। অন্যদিকে

আক্রান্তদেরদের মধ্যে গুরুতর অবস্থায় ৯৪ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ৬২ জনের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যা তীব্র হওয়ায় তাদেরকে জরুরী রেসপাইরেটরি চিকিৎসা বা শ্বাসপ্রশ্বাসের উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।

পড়ে দেখুন এই নিউজটি👇
কয়েক লক্ষ শ্রমিকের জীবন ঝুঁকিতে, একই রুমে গাদাগাদি অবস্থা, করোনার ঝুঁকি নিয়ে কাজে যেতে বাধ্য করছে অনেক কোম্পানি।

সবচেয়ে আশার কথা হল আশংকাজনক হলেও অনেকেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এমনটাই নিশ্চিত করেছেন তিনি।

এদিকে অন্যান্য দিনের মত আজকেও ৩ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নুর হিশাম। এই পর্যন্ত সর্বমোট ৩৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন বলে জানানো হয়।

আরও পড়তে পারেন
👇
মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালককে "জাতীয় হিরো" উপাধি দিয়েছেন সাধারণ জনগণ। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রশংসায় ভাসছে।
👇
মালয়েশিয়াতে পুলিশের গ্রেফতার থেকে বাঁচতে পানিতে ঝাঁপ দিয়েও রক্ষা মেলেনি, বাংলাদেশীসহ আটক বেশ কয়েকজন।
👇

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.