আকস্মিকভাবে বেড়েই চলেছে করোনা ভাইরাস, গত ৩ দিনের ব্যবধানে মালয়েশিয়ায় ৩৪ জন আক্রান্ত। প্রবাসীরা সতর্কতা বজায় চলুন।

৯ই মার্চ সোমবার পর্যন্ত মালয়েশিয়ায় করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ১১৭ জনে এসেছে পৌঁছেছে। অত্যন্ত আকস্মিকভাবে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

করোনা ভাইরাসের সংক্রমণের শুরুর দিকে মালয়েশিয়ায় খুবই অল্প আক্রান্ত থাকলে গত ৩ দিনের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৪ জন। যেখান গত রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল

৯৯ জন। সোমবার ৯ই মার্চ মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও নতুন করে ১৮ জন আক্রান্তের খবর প্রকাশ করেছে। মালয়েশিয়ায় নতুন আক্রান্তের একজন গত ২০-২৭ ফেব্রুয়ারী পর্যন্ত ইরানে ভ্রমন করেছিলেন। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় মতে ফেব্রুয়ারীর শেষের দিক পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ছয় জনের বিভিন্ন দেশ ভ্রমনের রেকর্ড ছিল যা স্থানীয় লোকদের ব্যাপকভাবে আক্রান্ত করেছে। ভ্রমন শেষ করে আসার পর সুস্থ থাকলে তার শরীরে থাকা

 করোনা ভাইরাস ছড়িয়েছে মালয়েশিয়ায় অবস্থানকারী আরও অনেকের শরীরে। এদিকে ২ জনকে নিবীড় পর্যবেক্ষণ ইউনিটে তত্বাবধানে রাখা হয়েছে। মালয়েশিয়ায় এই মহমারী দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপের পাশাপাশি দেশের সকল বেসরকারি মেডিকেল খাত গুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। পাশাপাশি দেশের জনগণকে এই মহামারী পরিস্থিতি অন্যান্য আক্রান্ত দেশগুলোতে ভ্রমন না করার কঠোর পরামর্শ প্রদান করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.