ইতিহাস গড়েছে মালয়েশিয়ার ইসলামিক পার্টি (PAS), দীর্ঘ ৪৩ বছর পর মন্ত্রীপরিষদের ৩ মন্ত্রী।

মালয়েশিয়ার অন্যতম ইসলামিক দল গুলোর মধ্যে একটি হল পার্টি ইসলাম সে-মালয়েশিয়া।


গতকালের পাসের (PAS) প্রেসিডেন্ট দাতুশ্রী আব্দুল হাদী আওয়াং তানশ্রি মহিউদ্দিন ইয়াসিন কে স্বাগত জানিয়েএক বিবৃতিতে বলেছেন, নবগঠিত মন্ত্রীপরিষদ সরকার কর্তৃক মানসম্মত পরিসেবা নিশ্চিত করবে।

মহিউদ্দিন ইয়াসিন এর পাস (PAS) এর উপর আস্থা রাখার জন্য পাস এর সকল সমর্থক, সদস্য সংসদ সদস্য সবাই তাঁর প্রতি কৃতজ্ঞ এবং দেশের সাধারণ জনগণ ও বেসামরিক কর্মচারীদের সম্মান প্রদর্শন করতে আল্লাহ পাস'কে সাহায্য করবে বলে জানান তিনি।

ইসলামীক পার্টি পাস তাদের নির্বাচনী সকল প্রতিশ্রুতি পূরনে তাদের সর্বোচ্চ চেষ্টার প্রতিফলন ঘটাতে সর্বোত্তমভাবে সম্পাদন করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের প্রিয় জাতিকে উন্নত করতে সক্ষম সকল বিভাগ, বিশেষত শিক্ষাবিদ, পেশাদার এবং কমিউনিটির নেতাদের কাছ থেকে ইতিবাচক মতামত গ্রহণ করতে প্রস্তুত বলে জানান তিনি

 মহিউদ্দিনের নতুন এই মন্ত্রিসভায় দেশের অন্যতম বিরোধীদল হিসেবে প্রায় ৪৩ বছর পর ফেডারেল সরকারের নেতৃত্বে পুনরায় যোগদান করতে দেখেছে যদিও এই মন্ত্রীপরিষদের কোন উপপ্রধানমন্ত্রী নেই কিন্তু এর পরিবর্তে ৪ জন সিনিয়র মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে যা উপ-প্রধানমন্ত্রীর পদদের সকল অফিসিয়াল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করবে।

 এই প্রথমবারের সংসদে বিরোধীদল হিসেবে পাসের ৩ জন নেতা মন্ত্রী হিসেবে মহিউদ্দিনের কেবিনেটে রয়েছেন। তারা হলেন দাতুক তুয়ান ইব্রাহিম তুয়ান ম্যান, যাকে পরিবেশমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছে। দাতুক তকিয়ুদ্দিন হাসান (প্রধানমন্ত্রীর বিভাগ-সংসদ ও আইন মন্ত্রী) এবং দাতুক মোহাম্মদ খায়রউদ্দিন আমান রাজালী (উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী)।

 তুয়ান ইব্রাহিম হলেন পাসের ভাইস প্রেসিডেন্ট , তাকিয়ুদ্দিন হলেন সেক্রেটারি-জেনারেল এবং মোহাম্মদ খায়রউদ্দীন পাসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।

জানুয়ারী ১৯৭৩ সাল থেকে ১৯৭৭ এর নভেম্বর পর্যন্ত ফেডারেল মন্ত্রিসভায় শেষবারের মতো পাসের প্রতিনিধি ছিলেন প্যাসের সভাপতি মোহাম্মদ আসরি মুদা ভূমি ও পল্লী উন্নয়নমন্ত্রী হিসেবে ছিলেন। এই ইসলামিক পার্টি (PAS) কে  ১৯৭৭ সালের ১৪ ই নভেম্বর ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট থেকে বহিস্কার করা হয়েছিল।
 
মহিউদ্দিনের নেতৃত্বে বর্তমান ফেডারাল সরকার বেরসাতু, বিএন, গাবুনগান পারটি সারাওয়াক এবং পিএএস নিয়ে গঠিত।  - বার্নামা

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.