কোম্পানি মালিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিলেই ব্যবস্থা নেবে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান


মালয়েশিয়াতে কর্মরত সকল শ্রমিককে উদ্দেশ্য করে একটি বিশেষ অনলাইন বার্তা দিয়েছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। সরকার ঘোষিত

লকডাউন বা জনচলাচল নিয়ন্ত্রণ আদেশ সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি। দেশের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা সরকারের চলমান আদেশটি পালনের বিষয়ে মানবসম্পদ মন্ত্রণালয় বেশ কিছু অভিযোগ পেয়েছে ইতিমধ্যে।  কেউ কেউ অভিযোগ করছেন কারো সরকার ঘোষিত এই বন্ধের দিন গুলোতে বেতন দেয়া হবে না, ব্যাসিক বেতন কেটে রাখা হবে অথবা জোর করে আনপেইড লিভ দেয়া হবে। আবার কেউ কেউ অভিযোগ করছেন তাদের কোম্পানি দেশের জরুরী বা মৌলিক সেবাগুলোর অন্তর্ভুক্ত নয় তারপরও তারা তাদের ফ্যাক্টরি,

কারখানা, বা ব্যবসা প্রতিষ্ঠান চালু রেখে শ্রমিকদের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছেন। মানবসম্পদ মন্ত্রণালয় শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়েই কাজ করে। মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সকল নিয়োগদাতা প্রতিষ্ঠান বা মালিকদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে শ্রমিকদের বেতনাদিসহ অন্যান্য বিদ্যমান সকল সুবিধা প্রদানের জন্য। দেশের চলমান আদেশকে শ্রদ্ধা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বা ফ্যাক্টরীগুলো বন্ধ

রেখে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ একজন শ্রমিক হিসেবে আপনার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, জানতে হবে সকল শ্রমিক আইন। আপনার কোম্পানি, নিয়োগদাতা বা মালিককে অনৈতিক কোন সুবিধা গ্রহন করতে দিবেন না। সকল নিয়োগদাতাদের বা মালিকদের বিষয়ে অভিযোগ করুন মানবসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নাম্বারে।

আরও পড়ুন
👇
মালয়েশিয়ার মুয়ারে একদল বাংলাদেশী কর্মী জুমার নামাজ আদায় করতে গিয়ে গ্রেফতার ১১৬ জন।

👇
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মন্ত্রী ও উপমন্ত্রীদের ২ মাসের বেতন কেটে করোনা ফান্ডে জমা দেয়ার ঘোষণা।
👇
মালয়েশিয়াতে করোনায় ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হবে না, একি বললেন স্বাস্থ্য মহাপরিচালক নুর হিশাম।


 শ্রমিক আইন নিয়ে সচেতন হোন, জানুন মালয়েশিয়ার সকল শ্রম আইন।

আপনার অধিকার গুলো ও শ্রমকল্যান ধারাবাহিকতা শ্রমিক আইন দ্বারা সুরক্ষিত। শ্রমিক আইন সম্পর্কে বা শ্রমিকদের যেকোনো অভিযোগ জানাতে ছবিতে প্রদত্ত নাম্বারগুলোতে কল করুন।

2 comments:

  1. Really we are proud of you... than always respect all of this rulls .. Allah bless you sir

    ReplyDelete

Theme images by Dizzo. Powered by Blogger.