মালয়েশিয়াতে আরও ১৩ জন রোহিঙ্গা আক্রান্ত, বিপুলসংখ্যক আক্রান্তের আশংকা। বিস্তারিত

মালয়েশিয়ার জোহর প্রদেশের কুলাই এলাকায় রোহিঙ্গা জাতী গোষ্ঠীর ১৩ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্তের খবর জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্থানীয় প্রাদেশিক স্বাস্থ্য ও পরিবেশ কমিটির চেয়ারম্যান আর বিদ্যানাথান জানিয়েছেন যে, কুলাই জেলার লোরং কুলাই বেসার এলাকার রোহিঙ্গা জনগোষ্ঠিদের মধ্যে ইতিবাচক বা

কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া গেছে যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি বলেন, গত  ১৯ এপ্রিল পর্যন্ত ৬৫৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আলাদা করাভয় পরে ৩৯৬ জনের মধ্যে ১৩ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে এবং ২৫০ জনের করোনা টেস্ট এর ফলাফল এখনো পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে।এলাকাটিতে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রাদেশিক সরকার খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনার মাধ্যমে স্থানীয়

নাগরিকদেরকেও পরীক্ষার মাধ্যমে পুরো এলাকায় কোভিড-১৯ এর উপস্থিতি যাচাই করা পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য কর্মীদের সহযোগীতার জন্য ও যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে স্থানীয় পুলিশ সদস্যদের সেখানে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যানাথান বলেন, লোরং কুলাই বেসার এলাকার জনসাধারণের স্যানিটেশন অপারেশন গত ২ এপ্রিলের মধ্যে দুবার অনুষ্ঠিত হয়েছিল এবং গতকাল জোহর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিএমএম) স্বাস্থ্য, কুলাই পৌর কাউন্সিল, সাউদার্ন বর্জ্য ব্যবস্থাপনা, সাউথ বর্জ্য ব্যবস্থাপনা
বিভাগ করোনা বিস্তার ঠেকাতে এলাকাটিতে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিস্তারকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাগুলো সেখানে বসবাসকারী জনগোষ্ঠীর সহযোগিতা ব্যতীত সম্ভবপর হবেনা। আন্দোলন কন্ট্রোল অর্ডারের (এম'সি'ও) এর নির্দেশনা মেনে চলার পাশাপাশি, কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে এলাকার সবাইকে ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সামাজিক ভাবেও দুরত্ব বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি বলেন আরও বলেন, জোহরে গতকাল পর্যন্ত
নতুন দুটি আক্রান্তের খবর প্রকাশ করেছে যার ফলে মোট ৬৪৪ আক্রান্ত হয়েছে। গতকাল তিনি তিনি বলেছিলেন যে, এই পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে যেখানে গতকাল কোন মৃত্যু ঘটনা ছিলনা।
এই পর্যন্ত ১১০টি কোয়ারেন্টাইন সেন্টার গেজেটভুক্ত করে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য যে, গতকাল রোহিঙ্গাদের বিপুলসংখ্যক আক্রান্তের তথ্য অনুযায়ী কুয়ালালামপুরের সেলায়াং পাইকারি বাজার এর আশের পাশের ভবন গুলো ও তামান সেরি মুরনি এলাকার ভবন গুলো সম্পুর্নভাবে লকডা করে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেখানে বসবাসরত সকল স্থানীয় ও রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে এখানে আক্রান্তের ফলাফল প্রকাশ করা হয়নি। তবে বিপুলসংখ্যক রোহিঙ্গা আক্রান্ত হওয়ার গুঞ্জন চলছে স্থানীয় নাগরিকদের মধ্যে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.