এবার মালয়েশিয়াতে ফুটবল খেলতে গিয়ে ১৬ জন নেপালী গ্রেফতার। বিস্তারিত
মালয়েশিয়ার পেনাং রাজ্যের সেবেরাং পেরাই অঞ্চলে ফুটবল খেলার জন্য ২ টি দলে বিভক্ত হয়ে একজনকে রেফারি বানিয়ে ফুটবল খেলছিলেন একদল নেপালী শ্রমিক। পরে টহলকারী পুলিশের ইউনিট ঘটনাটি দেখতে পেয়ে সেখানে গিয়ে সবাইকে গ্রেফতার করেছে।
সেবেরাং পেরাই জেলা পুলিশ প্রধান জানিয়েছেন যে, কোভিড-১৯ এর দায়িত্বরত টহল পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা সেখানে অনেকজন একসাথে জড়ো হয়ে ফুটবল খেলছিল যা চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আইনের লঙ্ঘন। উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীকে তারা কোন সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারায় তাদের থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে রিমান্ড শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
২৭ থেকে ৪৬ বছর বয়সী ১০ জন স্থানীয় নাগরিকসহ ২৪ জন বিদেশী শ্রমিকলে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন এর মধ্যে ১৬ জন নেপালী রয়েছে যারা ফুটবল খেলছিল। আটককৃত সবাইকে সংক্রামক রোগ প্রতিরোধ আইন এবং ইমিগ্রেশন আইন অনুযায়ী গ্রেফতার দেখানো হয়েছে।

No comments