মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক নুর হিশাম সবার কাছে তার জন্মদিনের উপহার চেয়ে বসলেন।

মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক দাতু নুর হিশাম আব্দুল্লাহ গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে, ২১শে আমার জন্মদিন, জন্মদিনের উপহার হিসেবে আমাকে আপনারা কিছু দামি জিনিস দিন।

এই মুহুর্তে আমার কাছে সবচেয়ে হচ্ছে আপনার ধৈর্য্য ধারন করে ঘরেই অবস্থান করুন। সর্বোচ্চ স্বাস্থ্য বিধি মেনে চলে আপনার ঘরে থাকুন। এটাই আমার কাছে আমার জন্মদিনের দামি উপহার হবে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক দাতু ডাঃ নুর হিশাম আব্দুল্লাহ, মালয়েশিয়াতে কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে মিডিয়া বিবৃতি ও দেশের সার্বিক স্বাস্থ্য ও করোনা পরিস্থিতির গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট গুলো জনগণের নিকট উপস্থাপন করে যাচ্ছেন। কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় তার সর্বোচ্চ ফোকাস রয়েছে। আজ মঙ্গলবার ২১শে এপ্রিল তিনি ৫৭ বছরে পা দিয়েছেন। তিনি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেপাং জেলায় জন্মগ্রহণ করেছিলেন। জন্মগতভাবে তিনি একজন চাইনিজ মুসলিম। মালয়েশিয়ার সরকারী বার্তা সংস্থা বারনামার এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় উপহার এটাই হবে যদি দেশের জনগণ কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে ঘরে থাকেন।  মালয়েশিয়ার সরকার ঘোষিত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা এম'সি'ওর সকল

বিধিনিষেধ মেনে চলে চলার মাধ্যমে ঘরে অবস্থান করা জরুরি। যেখানে সারাবিশ্বে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, সেখানে আমাদের এখনো সেই পরিস্থিতি তৈরী হয়নি। তবে আমাদের আরও ধৈর্য্য ধারন করে, অপেক্ষা করা উচিত।  সামাজিক ও শারিরীক স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা করোনা ভাইরাস নামক (কোভিড-১৯) এই মহামারীকে জয় করতে পারবো ইনশাআল্লাহ।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.