আবারও মালয়েশিয়ার জঙ্গলে পুলিশের অভিযানে ২৩৪ জন আটক। বিস্তারিত
মালয়েশিয়ার হুলু সেলাঙ্গোরের বাতাং কালী এলাকার উলু রেনিংয়ে অবৈধভাবে অবস্থানের কারণে পুলিশ একটি শিশু সহ মোট ২৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
বিভিন্ন জায়গা থেকে আসা ২৩৪ জনের এই দলটি মালয়েশিয়ার পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় অবৈধভাবে তাবু টেনে জনবসতি গড়ে তুলেছে। পুলিশের কাছে আসা তথ্য অনুযায়ী গতকাল ২৮ এপ্রিল বিকেল ৪ টায় ঐ এলাকায় অভিযান চালায়। সেলানগর কন্টিনজেন্ট পুলিশ সদর দফতর (আইপিকে) এবং হুলু সেলেঙ্গার জেলা পুলিশ সদর দফতর (আইপিডি) এর পুলিশ
সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত সকলের ডকুমেন্টস এবং মালয়েশিয়ায় বসবাসের রেকর্ড খতিয়ে দেখা এবং পরবর্তী বিচারিক কার্যের জন্য তাদেরকে হুলু সেলাঙ্গরের একটি কমিউনিটি হলে আটক করে রাখা হয়েছে। এদিকে, সেলানগর অপরাধ তদন্ত বিভাগের (জেএসজে) সিনিয়র সহকারী কমিশনার ফাদজিল আহমাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং এর পরবর্তী তদন্তের ব্যবস্থা গ্রহনের কথা বলেন।
পুলিশের কাছে তথ্য ছিল যে একদল লোক বর্তমানে চলমান লকডাউন বা এম'সি'ও আইন লংঘন করে জঙ্গলে জড়ো হয়ে বসবাস করছেন।
অভিযানের সময় দেখা যায় মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে আগত লোকজন হুলু সেলাঙ্গরের বাতাং কালি এলাকার একটি জঙ্গলে তাবু টানিয়ে দীর্ঘদিন বসবাসের ব্যবস্থা করেছেন। সেখানে রান্নার কাজে ব্যবহৃত সকল জিনিসপত্র, গোসল খানা,জীবন ধারণের জন্য প্রয়োজন সকল জিনিসপত্র পাওয়া গেছে।
মালয়েশিয়া স্থানীয় এলাকার সেলাঙ্গর ইসলামিক রিলিজিয়াস ডিপার্টমেন্ট এটিকে ইসলামের দৃষ্টিতে প্রচলিত ইসলামি আইন লংঘন হয়েছে বলে জানিয়েছে। জে'আই'এস এর পরিচালক মোঃ শাহজিহান আহমদ বলেন, বাতাং কালির জঙ্গলে জড়ো হওয়া দলটির জীবন যাপন ইসলামি আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এই দলটির জীবন যাত্রার পদ্ধতিসমুহ অসামাজিক বলে মনা করা হচ্ছে। বিনা অনুমতিতে জঙ্গলে জড়ো হওয়াও আরেকটি অপরাধ।
মামলাটি দণ্ডবিধির ২৬৯ ধারার, বিপজ্জনক রোগ বিধিমালা ২০২০ এর সংবিধান ১১ (১) এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ১৯৮৮ এর ২২ (বি) ধারায় তদন্ত করা হচ্ছে।

No comments