এবার মালয়েশিয়ার সেনাবাহিনীর পোশাক পরে ফাঁকি দিতে গিয়ে রোডব্লকে গ্রেফতার, (বিস্তারিত)

মালয়েশিয়ায় লকডাউন পরিস্থিতিতে কঠোর অবস্থানে রয়েছে মালয়েশিয়া সরকার এবং প্রশাসন পুলিশ বাহিনী।সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে  দমন করছে আইন
লঙ্ঘনকারীদের। মালয়েশিয়ার সেনাবাহিনী এবং পুলিশ কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ঘসারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

মালয়েশিয়ার একটি প্রদেশ থেকে অন্য একটি প্রদেশে বা এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেন শহরের লোকজন কোনোভাবেই গ্রামে না যেতে পারে বা গ্রামের লোকজন শহরে। কিন্তু চলমান গভীর পরিস্থিতিতে শহরের লোকজন গ্রামে যাওয়ার জন্য খুবই উদগ্রীব হয়ে রয়েছে। শহরে বসবাসরত লোকজন গ্রামে ফিরে তাদের ফ্যামিলির সাথে রমজান এবং ঈদ উদযাপন জন্য

 বিভিন্ন ধরনের অবৈধ পন্থা অবলম্বন করছেন। তবে, মালয়েশিয়ার হাইওয়ে রোড গুলোতে আইনশৃঙ্খলা  দায়িত্বে থাকা সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা খুবই কঠোর হস্তে দমন করছেন। গতকাল মালয়েশিয়ার একটি হাইওয়েতে মুভমেন্ট কন্ট্রোলার এর অধীনে দায়িত্বে নিয়োজিত থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোটরসাইকেল যোগে যাওয়া এক মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে। মালয়েশিয়ার কোতা

কিনাবালু জেলার  কেলমারিন, জালান তুরান এর বাতু সেভেন এলাকায় ওই সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল দুপুর দুইটার দিকে 30 বছর বয়সী ওই মোটরসাইকেল আরোহী ইনানাম এলাকায় তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য Honda Ex5 যোগে যাচ্ছিলেন। যাইহোক ওই যুবক রোড ব্লকে আসার পর তার গতিবিধি এবং আচরণ দেখে সন্দেহ হলে পুলিশ তাকে থামিয়ে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করে। কোতা কিনাবালু পুলিশ চিপ অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাবিবি ইমাজিনজি বলেন, রোড ব্লক এর দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশ সদস্যদের কাছে তাৎক্ষণিকভাবে মনে

 হয়েছিল যে ওই লোক মালয়েশিয়া মিলিটারি ফোর্স এর কোন সদস্য নয়  যে মুহুর্তে সন্দেহভাজন লোকটি মালয়েশিয়া মালয়েশিয়া মিলিটারি ফোর্স এর অফিসিয়াল পোশাক পরিধান করে যাচ্ছিলেন। সন্দেহভাজন ওই লোকটিকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে এই পোশাকটি তিনি তার চাচার কাছ থেকে নিয়েছিলেন। লোকটি সেনাবাহিনীর পোশাক পড়ে যাচ্ছিলেন কারণ পুলিশ পুলিশের চোখে বিভিন্ন রোড ব্লকগুলোতে যেন মনে হয় যে তিনি

 কোভিড-১৯ ফ্রন্টলাইনের দায়িত্বে থাকা একজন সদস্য  কিন্তু সেনাবাহিনীর পোশাক পরে রোড ব্লক পার হয়ে যাওয়ার সময় তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাঁচতে পারেননি। পরে ওই গ্রেফতারকৃত ওই যুবকটি স্বীকার করে যে তিনি তামান শ্রী রুগাডিং তুয়ারান এলাকা থেকে ইনানাম সি ভিলেজে যাচ্ছিলেন।

জনাব হাবিবি আরও বলেন যে ওই লোকটি মালয়েশিয়ার চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের অধীনে দেশের আইনকে অমান্য করেছেন এবং সেনাবাহিনীর পোশাক পরে প্রতারণামূলক হিসেবে নিজেকে প্রদর্শন করেছিলেন। এই যুবকটির মাধ্যমে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার ফলে ওই এলাকায় ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের অধীনে সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.