অবশেষে মালয়েশিয়ার জনগণ এবং সরকারের কাছে ক্ষমা চেয়েছে রোহিঙ্গা জাতীগোষ্ঠী, বিস্তারিত

মালয়েশিয়াতে রোহিঙ্গা স্কলার কাউন্সিল (মুর) পুরো মালয়েশিয়ার সকল জনগণের নিকট ক্ষমা চেয়েছেন। কারণ রোহিঙ্গাদের কিছু গ্রুপ অযাচিত, মিথ্য, বানোয়াট এবং ভিত্তিহীন কিছু দাবী উত্থাপন করেছে যার দায়ভার  পুরো রোহিঙ্গা জাতীগোষ্ঠীর উপরে পড়ে। মালয়েশিয়াতে মুর রোহিঙ্গাদের
(ছবিটি প্রতিকীরূপে ব্যবহৃত Source: Malaysia Gazette)
প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। মুর (MOR) তাদের বিবৃতিতে বলেছে যে রোহিঙ্গা এথনিক রাইটস অর্গানাইজেশন (মেহরম) এর সভাপতি জাফর আহমদ আব্দুল গনি কর্তৃক উত্থাপিত দাবীটি তারা যাচাই করে দেখেছে যা সম্প্রতি তুমুল সমালোচনার ঝড় তুলেছে। তবে মুর জানায় যে, তাদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণ ও ভিত্তিহীন বানোয়াট এই দাবীকে আমরা সমর্থন করিনা। আমরা অত্যন্ত বড় সহজভাবে এবং এবং হাতজোড় করে সকল

মালয়েশিয়ান এবং সরকারের নিকট ক্ষমা প্রার্থনা করি যে অন্যায় ও ভুল বশত যে ব্যক্তিটি মালয়েশিয়াতে বসবাসরত অবস্থায়   মালয়েশিয়া সরকারের নিকট যে ভিত্তিহীন দাবি করেছে সে রোহিঙ্গাদের বা রোহিঙ্গা জাতী গোষ্ঠীর কোন সংস্থা থেকে নিযুক্ত কোন ব্যক্তি নয়।  আমরা দেখেছি যে এটা তার নিজের বানানো একটি সংস্থা যার কোন গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি আমাদের কাছে নেই।

মুর (MOR) আরও দাবি করেছে যে জাফর গনি তাদের এবং অন্যান্য সমিতির সাথে কখনও এসব বিষয়ে আলোচনা করেননি। রোহিঙ্গাদের কে মালয়েশিয়াতে বসবাস করতে দেয়ার জন্য এবং পাশাপাশি রোহিঙ্গাদেরকে বেঁচে থাকার জন্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য মালয়েশিয়ার সকল জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে গতকাল এক বিবৃতিতে জাফর গনি পুরো ঘটনাগুলো অস্বীকার করেছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব দাবী করে যে বিবৃতি দেয়া হয়েছে সেটাও তিনি এড়িয়ে গেছেন বলে জানানো হয়। নাগরিকত্ব চাওয়া বিষয়ে জবাবদিহি থাকা সত্বেও রোহিঙ্গাদের নৌকা ফিরিয়ে দেয়া হয়েছে তাদের মালয়েশিয়াতে ডুকতে দেয়া হয়নি সেটা নিয়ে কথা বলেছেন।

উল্লেখ্য যে, গত কিছুদিন ধরে রোহিঙ্গাদের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে পুরো মালয়েশিয়ার জনগন ক্ষেপে উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে তুমুল সমালোচনা করে যাচ্ছে মালয়েশিয়ার জনগণ। রোহিঙ্গাদের একাংশ মালয়েশিয়াতে নাগরিকত্ব দাবী করা জের ধরে আরও ফুলে ফেঁপে উঠেছে সাধারণ জনগণ।

পাল্টা জবাবে রোহিঙ্গাদের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ান নাগরিকদের বিরুদ্ধে বিভিন্নরকম কুরুচিপূর্ণ আচরণ ও মন্তব্য প্রকাশ করেছে। পাল্টাপাল্টি তর্কবিতর্ক চরম পর্যায়ে যাওয়ার পরে রোহিঙ্গাদের এই সংগঠন মালয়েশিয়ার সরকার ও জনগণের উদ্দেশ্য এক বিবৃতিতে এসব কর্মকাণ্ডের কারণে ক্ষমা চেয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.