মালয়েশিয়ার একজন তরুনীর দুই হাত নেই, তবুও পা দিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। বিস্তারিত
কোভিড-১৯ প্রাদুর্ভাব ঠেকাতে মালয়েশিয়ার বিভিন্ন সেচ্ছাসেবী ও সাধারণ জনগণ যে যার অবস্থান থেকে বিভিন্ন ব্যক্তিগত আও সামাজিক উদ্যোগে সরকারকে সহযোগীতা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন বলেছেন যুদ্ধ এখনো শেষ হয়নি, যে যার অবস্থান থেকে এই লড়াইয়ে অংশ নিতে
হবে। হ্যাঁ, এই যুদ্ধে অংশগ্রহন করেছে মালয়েশিয়ার একজন শারিরীক অক্ষম নারী, যিনি কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় নিয়োজিত সকল ফ্রন্টলাইনে থাকা সেচ্ছাসেবী, নার্স, ডাক্তারদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পি'পি'ই) নিজের পা দিয়ে সেলাই করে যাচ্ছেন। দুই হাত না থাকায় পা দিয়ে সেলাই আয়ত্ত করেছেন তিনি। জীবন যুদ্ধে নামতে গিয়ে হয়েছে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইয়ের এক যোদ্ধা।
নুর ফারাহ শাহিরাহ শারি ২ হাত ছাড়াই জন্ম গ্রহণ করেছিলেন। তিনি প্রতিদিনের সকল কাজকর্ম করতে তার ২ পা ব্যবহার করেন। তিনি একটি সামাজিক দায়িত্বশীল কর্মসূচির সেচ্ছাসেবী হিসেবে তেলুক ইনতান কলেজ কমিউনিটির সাথে অংশগ্রহনের মাধ্যমে নার্স ডাক্তারদের জন্য গুরুত্বপূর্ণ এই ভাইরাস প্রতিরোধী পোষাক পিপিই তৈরি করে যাচ্ছেন।
নুর ফারাহ শাহিরাহ শারি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই পোশাক সেলাইয়ের একটি ভিডিও প্রকাশ করেন যা ইতিমধ্যেই পুরো মালয়েশিয়ান কমিউনিটিগুলোতে ভাইরাল হয়েছে। সবার প্রশংসায় ভাসছেন তিনি। ভিডিও প্রকাশ করে তিনি বলেছেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মালয়েশিয়ার গণমাধ্যম গুলো প্রশ্ন করেছেন যে দুই হাত না থাকা সত্বেও
কিভাবে এই সেলাইয়ের কাজ করে যাচ্ছেন তিনি। তাই তিনি ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়ে দিলেন কিভাবে এই অসাধ্যকে সাধন করেছেন তিনি। তিনি বলেন, আমি এখন আরও উদ্বুদ্ধ ও উৎসাহ পেয়েছি যার মাধ্যমে আমি কোভিড-১৯ মোকাবিলায় ফ্রন্টলাইনে সকল হাসপাতাল ও সেচ্ছাসেবী কর্মিদের জন্য ভাইরাস প্রতিরোধী এই পোশাক বানাতে পারবো। সবার উৎসাহ আমাকে আরও শক্তি জুগিয়েছে, তিনি বলেন।
ভিডিওটির তিনি সারা মালয়েশিয়াতে জনপ্রিয় হয়ে উঠেছেন। মালয়েশিয়ার জনগণ এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন, অনেকেই তার এই অদম্য মনোবল আর আগ্রহ দেখে উৎসাহিত হচ্ছেন। ইজ্জাতুল ফারাহ নামের একজন মন্তব্য করেছেন যে, তুমি আমকে শিখিয়েছ যে কিভাবে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে হয়। সত্যি তুমি অসাধারণ একজন নারী।
উল্লেখ এর আগে গত বছরের জুলাই মাসে তিনি পা দিয়ে গাড়ি চালানোর একটি ভিডিও প্রকাশ করেছিলেন যা ভাইরাল হয়েছিল। মানুষের অনেকে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

No comments