মালয়েশিয়ার বিখ্যাত রুটি চানাই এর ভিতর গাঁজা, ৫ জন গ্রেফতার। রিমান্ডের আবেদন।
মাদকদ্রব্য বহন করার অভিযোগে বেসরকারি কলেজ ছাত্রসহ ৫ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা অত্যন্ত সুকৌশলে রুটি চানাইয়ের মধ্যে
গাঁজা রেখে ডেলিভারিতে করার জন্য যাচ্ছিলেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরের গোমবাক থানার প্রধান এসিপি আরিফাই টরওয়ে বলেন, গতকাল ৮.৩০ টায় শুরু হওয়া পাঁচ ঘণ্টার অপারেশন চলাকালে সন্দেহভাজনদের তুলে নেওয়া হয়েছিল।
তিনি বলেন, 19 বছর বয়সী একজন ছাত্র খাবারের অর্ডার দিয়েছিলেন পরে তাকে সেতিয়াওয়াংসাাতে আটক করে মাদকের টেস্ট করা হলে নেশাগ্রস্ত হিসেবে প্রমানিত হয়। ছাত্রদের মাঝে গাঁজা সরবরাহ করে এমন অন্য দুইজনকে বাংসার এলাকার বাসা
থেকে আটক করা হয়েছিল। ৬৩ এবং ৭০ বয়সী দুজন মহিলাকেও তাদের বাসা থেকে আটক করা হয়েছিল। প্রাথমিকভাবে চেক করার পর পুলিশ বেশ কিছু গাঁজার ছোট ছোট প্যাকেট পেয়েছিল যা ছাত্রদের মাঝে বিক্রি করার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল। অপরদিকে ৩১ বছর বয়সী চালক ব্যক্তিটিকে রুটি চানাই প্যাকেটের মধ্যে গাঁজা লুকিয়ে পেতালিং জায়া থেকে সেতাপাক এলাকায় ডেলিভারি দেয়ার জন্য নিয়োগ করা হয়েছিল।
মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের দামী দামী নেশাদ্রব্য বিক্রি করা হয়। বড় ধরনের বেশ কয়েকজন মাদকদ্রব্য বিক্রির সিন্ডিকেট রয়েছে যারা ধরা ছোঁয়ার বাইরে। পুলিশও বেশ তৎপর এসব সিণ্ডিকেটের মেরুদণ্ড ভেঙে দিতে। বারবার হানা দেয়া হচ্ছে সব মাদকদ্রব্য ব্যবসায়ীদের আস্তানায়।
গত সপ্তাহের পেনাং পুলিশ বিরাট এক মাদক সিন্ডিকেটকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল।

No comments