বিদেশি শ্রমিক নিয়োগের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে মানবসম্পদ মন্ত্রণালয়কে দেয়ার সুপারিশ

মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনার লাথিফা কোয়া


মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) আজ প্রকাশ করেছে যে, দেশে বিদেশী কর্মী নিয়োগের সাথে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ব্যাপক শোষণের জড়িত থাকার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

 

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনার লাথিফা কোয়া বলেছেন, নির্দিষ্ট কিছু এজেন্ট ও ব্যাক্তি যারা মালয়েশিয়া অবস্থানরত ও মালয়েশিয়া আসতে ইচ্ছুক শ্রমিকদের কাছ থেকে সুবিধা গ্রহন করছেন।

 “বিদেশী কর্মীদের জড়িত দুর্নীতির বিষয়টি একটি বিশাল ক্ষেত্রে পরিনত হয়েছে। বিদেশি কর্মীরা এখানে যে কাজের জন্য আসেন তার কোন অস্তিত্বই নাই। কাজের ক্ষেত্রে তারা প্রতারিত হয়।

 “কিছু শ্রমিক বা ভিজিট ভিসায় মালয়েশিয়ায় আসে এবং পরে তাদের কোন বৈধ কাগজপত্র বা ডকুমেন্টস ও পারমিট থাকেনা।

আজ এখানে মালয়েশিয়া টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) শীর্ষক সম্মেলনে প্যানেল আলোচনার পরে তিনি বার্তা সংস্থা বার্নামাকে বলেন, "এমন অনেক বিশ্বাসঘাতক কোম্পানি আছেন যাদের শ্রমিকরা ভিসা পাওয়ার পর নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেন, শ্রমিকদের ভিসা কন্ট্রাক শেষ না হতেই শ্রমিকদের সাথে প্রতারণা করেন।

 লাথেফা জানিয়েছিলেন, দেশে আটককৃত বেশিরভাগ বিদেশি কর্মী বৈধ ভিসা না থাকার কারনে আটক হয়েছেন। যারা অবৈধ হয়ে যান তাদের বেশিরভাগই ইচ্ছা করে অবৈধ বা ভিসাহীন হয়ে পড়েন না। আসলে তারা প্রতারণার শিকার।

 "এই দেশে আসা অনেক বিদেশী শ্রমিক অবৈধ পথে যেমন নৌপথে ট্রলার, জাহাজ, বা নৌকায় করে আসেন তাদেরকে মুলত মানব পাচারকারীরাই নিয়ে আসেন। এর সাথে দেশের ও বিদেশিরা জড়িত রয়েছেন।

 এরই মধ্যে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রনালয় দ্বারা পরিচালিত বিদেশী কর্মীদের প্রবেশ প্রক্রিয়াটি মানবসম্পদ মন্ত্রণালয়ের উপর দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

এমএসিসি দেখছে যে, নিয়োগের প্রক্রিয়া সিস্টেমের উন্নতি করা দরকার, কারণ মানবসম্পদ মন্ত্রনালয়ই ভালোভাবে জানে যে বিদেশীদের জন্য এখানে কতটা কাজের সুযোগ রয়েছে

মালয়েশিয়া টেকসই উন্নয়ন সম্মেলনটি সমগ্র জাতির দৃষ্টিভঙ্গি" প্রতিপাদ্য বিষয়ে  ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের এজেন্ডা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য ফলপ্রসু ধারণা এবং সুকৌশল অবদান রাখার পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন পদ্ধতির মাধ্যমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

তথ্যসূত্রঃ বার্নামা

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.