মালয়েশিয়া প্রবাসীরা পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র, বাংলাদেশ হাইকমিশন থেকে নিতে পারবেন এই কার্ড

মালয়েশিয়া প্রবাসীরা পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র

বাংলাদেশের বাইরে এই  প্রথম মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকায় নাম নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি।

উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের মতো প্রবাসীদেরও জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে। আর সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, বিশ্বজুড়ে অবস্থানকারী সকল প্রবাসী যেন তাদের ভোটের মাধ্যমে গনতান্ত্রিক অধিকারের প্রতিফলন ঘটাতে পারে সেজনই আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বিশ্বের সকল দেশেই প্রত্যেক হাইকমিশনেই এই সেবা চালু হবে।

"সে সময় উপস্থিত ছিলেন সম্মানিত হাইকমিশনার জনাব মহ: শহীদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব জনাব সেলিম রেজা এবং অন্যান্য অফিসার, প্রবাসী এবং সাংবাদিকবৃন্দ।

"ঢাকা থেকে ভিডিও কনফারেন্স এ সংযুক্ত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদা, মাননীয় নির্বাচন কমিশনারগণ, সিনিয়র সচিব এবং জাতীয় পরিচয় পত্র প্রকল্পের পরিচালক।"

জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত সকল তথ্য জানতে  মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.