এবার খাদ্য-সংকটে থাকা ১০০ জন বাংলাদেশীর রুমে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন এক মালয়েশিয়ান যা এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মালয়েশিয়াতে চলমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর কারণে মালয়েশিয়ার নিম্ন শ্রমজীবীসহ দেশটিতে অবস্থানরত অন্যান্য দেশের কর্মীরা খাদ্যসঙ্কটে

 পড়েছেন। টানা কাজকর্ম না থাকায় মাসের শেষের দিকে এসে সবার আবস্থ করুণ ও টানাটানির মধ্যেই যাচ্ছে। মালয়েশিয়ায় অবস্থানরত ব্যবসায়ী ও সচ্ছল অভিবাসীদের তরফ থেকে প্রবাসীদের নিত্যপ্রয়োজনীয় খাবার সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে এবং এর কার্যক্রম ও চালু হয়েছে। জোহরা বাহরুতে আড়াই হাজার বাংলাদেশি প্রবাসীকে মিজান রিসোর্স এর পক্ষ থেকে দেয়া হয়েছে বিভিন্ন খাদ্যসামগ্রী।  যা মালয়েশিয়া

 বাংলাদেশি কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেকেই উদ্বুদ্ধ ও উৎসাহিত হয়ে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসছেন। তবে বাংলাদেশী শ্রমিকদের জন্য এবার খাদ্য সহায়তা দিলেন কুয়ালালামপুরের আমপাং এলাকার একজন দয়ালু মালয়েশিয়ান নাগরিক।  জানা যায় ঐ মালয়েশিয়ান তার সাথে আরও কয়েকজনকে নিয়ে বাংলাদেশের কর্মীদের সাহায্য করার উদ্যোগ নেন। এখনো পর্যন্ত

 ঐ মালয়েশিয়া নাগরিক তার সঙ্গীদের নিয়ে ১০০ জন বাংলাদেশী শ্রমিককে চাল, তেল, ময়দা, টিনের কৌটোতে থাকা সার্ডিন ফিশ সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে। মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনি একটি পোস্ট ভাইরাল হয়েছে। এই প্রথম কোন মালয়েশিয়ান বিদেশি শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন। ঐ মালয়েশিয়ান নাগরিকের মেয়ে

 "আতওয়া" খাদ্য সহায়তা দেয়ার বেশ কয়েকটি ছবি তুলে টুইটারে পোস্ট করেন যা দেখে সবাই প্রশংসা করছে। জানা যায় এই খাদ্য সহায়তা তারা তাদের আশে পাশে বসবাসকারী বাংলাদেশি কর্মীদের প্রদান করা হয়েছে  যারা তাদের পাশেই ছোট ছোট ফ্ল্যাটে ১০ থেকে ২০জন খুব কষ্ট করে থাকে।  টুইটারে এই ধরনের কার্যক্রম দেখে অনেক মালয়েশিয়ান উৎসাহিত হয়েছেন বিদেশিদের সাহায্যে এগিয়ে আসতে। অনেকেই বলেছে তিনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দুঃসময়ে অসহায় শ্রমিকদের পাশে দাড়িয়ে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.