মালয়েশিয়ার কনস্ট্রাকশন প্রজেক্টে ২৮ জন অভিবাসী শ্রমিক আক্রান্ত, বাংলাদেশীদের আক্রান্তের সম্ভাবনা।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল কুয়ালালামপুরের নতুন একটি ক্লাস্টার আবিষ্কার করেছে যেখানে কনস্ট্রাকশন প্রজেক্টে কর্মরত বিদেশি শ্রমিকেরা আক্রান্ত হওয়ার বিষয়ে বলা হয়েছে। কুয়ালালামপুরের আমপাং এলাকার একটি নির্মাণ প্রজেক্টে কর্মরত ২৮ জন  অভিবাসী শ্রমিক আক্রান্তের বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর খুবই উদ্বিগ্ন রয়েছে। অভিবাসী শ্রমিকদের মাঝে আবারও ভাইরাস ছড়িয়ে পড়ার ফলে নতুন

করে দুশ্চিন্তা তৈরি হয়েছে৷ তবে আক্রান্তদের মধ্যে কোন দেশের কত জন শ্রমিক রয়েছে তা নিশ্চিত করে জানানো হয়নি। মালয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইট গুলোতে সাধারণত বাংলাদেশী ও ইন্দোনেশিয়ার শ্রমিকরা কাজ করে থাকে। বাংলাদেশের কয়েকজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়ার বিষয় নয় এটি। এখনো পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে ৬৩ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও আক্রান্তের সংখ্যা আনুমানিক ১০০ ছাড়িয়ে গেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন দেশের কতজন আক্রান্তের নতুন কোন তথ্য প্রকাশ করা হয়নি৷

এদিকে মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক দাতু ডাঃ নুর হিশাম তার প্রতিদিনের সাংবাদিক সম্মেলনে এর বিস্তারিত বর্ননা দিয়েছেন৷ তবে তিনি এই নতুন ক্লাস্টার বা আক্রান্তের এই নতুন গ্রুপের সংক্রমণের কারণ তাৎক্ষণিকভাবে খুজে পাওয়া যায়নি৷ নির্মান শ্রমিকরা কিভাবে আক্রান্ত হয়েছেন বা ভাইরাস কিভাবে তাদের মধ্যে বিস্তার ঘটিয়েছে তার তথ্য প্রমান এখনো পাওয়া যায়নি।  কুয়ালালামপুরের নির্মানাধীন প্রজেক্টে কর্মরত এই কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়ে আমরা

খতিয়ে দেখছি, তারা কোথায় বসবাস করে, কাদের সাথে মিশেছে, পূর্ববর্তী কোন ক্লাস্টারের সাথের সংক্রামিত হওয়ার সম্ভাবনা আছে কিনা তা অনুসন্ধান করে যাচ্ছি। তাদের আক্রান্তের মধ্যে কিছু সেরি পেতালিং তাবলীগের সম্পর্ক থাকার কথা নয় কারণ সেটা অনেক আগের। তবে এই ক্লাস্টারটি পাসার বোরং বা কুয়ালালামপুর পাইকারি বাজারের আক্রান্তদের সাথে সম্পর্ক আছে কিনা তা তদন্ত করে দেখে হচ্ছে।

যেহেতু এই মুহুর্তে এই আক্রান্তের গ্রুপটি কামপুং বারু বা পাসার বোরং গুচ্ছের সাথে সম্পর্কিত বলে কোন প্রমাণ নেই তাই আমরা এটিকে নির্মাণ ক্লাস্টার বলার সিদ্ধান্ত নিয়েছি। ডাঃ নুর হিশাম জানিয়েছেন যে এই নতুন ক্লাস্টারটির সাথে কোন মালয়েশিয়ার নাগরিকও জড়িত নেই৷

বর্তমানে মালয়েশিয়ার কয়েকটি ক্লাস্টার রয়েছে যা এটি তার যোগাযোগের অংশ হিসাবে চিহ্নিত করেছে।  কিছু ক্লাস্টারের মধ্যে রয়েছে বিদেশ থেকে আগত মালয়েশিয়ানদের ক্লাস্টার, সেরি পেটালিং মসজিদ ক্লাস্টার এবং কুচিং গির্জা ক্লাস্টার।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.