ব্রেকিং নিউজঃ মালয়েশিয়াতে শর্তসাপেক্ষে ৯জুন পর্যন্ত লকডাউন মেয়াদ বাড়ানো হয়েছে। পড়ুন বিস্তারিত

অবশেষে মালয়েশিয়াতে শর্তসাপেক্ষে লকডাউনের মেয়াদ ৯ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার কড়াকড়িভাবে ঘোষণা করা হলেও এবার শিথিলতাবস্থায় লকডাউন চলবে। শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (CMCO) আগামী ৯ই জুন ২০২০ পর্যন্ত কার্যকর করা হয়েছে। আজ ১০ই মে রবিবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টায় তিনি বিভিন্ন টিভি চ্যানেল ও ফেসবুকে সরাসরি প্রচারিত ভাষনে এই ঘোষণা দিয়েছেন।

চলতি বছরের মার্চ এর ১৮ তারিখ থেকে মালয়েশিয়াতে চলছে টানা লকডাউন যা ২ সপ্তাহ করে এই পর্যন্ত ৪ বার ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১২ই মে লকডাউন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মালয়েশিয়ার করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসার কারণে সরকার এখনো লকডাউন বহাল রেখে আগামী ৯ই মে পর্যন্ত শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার এর মাধ্যমে নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা পুনরায় সচল রাখার কার্যক্রম চালিয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে।

প্রতিটি শিল্প কারখানা ও বানিজ্যিক কার্যক্রমগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী পরিচালনা করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যেসব প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি ও মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত SOP মেনে না চলবে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং যেসব প্রতিষ্ঠানে নূন্যতম একজন করোনায় আক্রান্ত হবে সেটা তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে।

মুহিউদ্দিন তার বিশেষ ভাষনে উল্লেখ করেন যে, গত ১৮ই মার্চ থেকে ঘোষিত লকডাউনের মাধ্যমে মালয়েশিয়ার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সরকার ঘোষিত লকডাউনের মধ্য দিয়ে বেশকিছু ভাল ফলাফল অর্জিত হয়েছে। তিনি বলেন শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার গত ৪ঠা মে থেকে নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আক্রান্তের হার অনেক কমে গেছে, করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং সুস্থতার হার বেড়েছে।

শর্তসাপেক্ষে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা CMCO আরোপ করায় প্রধানমন্ত্রী প্রতিটি প্রাদেশিক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এক প্রদেশ বা রাজ্য থেকে অন্য রাজ্যে জনসাধারণের প্রবেশ এখনো নিষিদ্ধ রয়েছে। শুক্রবার জুমার নামাজসহ ৫ ওয়াক্ত নামাজের জামাত পুনরায় আদায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোর মধ্যে আলোচনা ও পর্যালোচনা চলছে। .......

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.