মালয়েশিয়াতে প্রবাসী কর্মী আক্রান্তের পর রেড জোন চিহ্নিত করে কাঁটাতারের বেড়া।
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পেতালিং জায়া এলাকার জালান ওথমান রোডের আশেপাশের বর্ধিত গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ বা EMCO এর মাধ্যমে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব প্রেস ব্রিফিংয়ে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এলাকাটিতে ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যাদের মধ্যে স্থানীয় ও অভিবাসী কর্মী রয়েছেন।
এই ঘটনায় পুরাও এলাকাকে ঝুঁকিপূর্ন হিসেবে বিবেচনা করে রেড জোন চিহ্নিত করে EMCO বা বর্ধিত গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ প্রদান করা হয়েছে। এই এলাকাটিতে প্রায় ২৯০০ বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যার চলাচল ও কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামী ২৩ তারিখ পর্যন্ত এই EMCO বহাল থাকবে এই সময়ের মধ্যেই সমস্ত বাসিন্দাদের কোভিড-১৯ এর সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে৷
উল্লেখ্য যে, এর আগে ই'এম'সি'ও সাতটি স্থানে কার্যকর হয়েছিল, যা ক্লুয়াংয়ের সিম্পাং রেঙ্গামের কাম্পুং দাতু ইব্রাহিম মজিদ এবং দাতু ইব্রাহিম মজিদ নিউ টাউন; সুংগাই লুই ভিলেজ, হুলু লাঙ্গাত, মিনারা সিটি ওয়ান, সেলেঙ্গর মেনশন এবং মালায়ান ম্যানশন, উত্তর সিটি সেন্টার এবং কুয়ালালামপুর পাইকারি বাজার অঞ্চল ও গোম্বাকের সেলায়াং বারু এলাকা।
ইসমাইল সাবরি বলেছিলেন যে অষ্টম EMCO টি বাস্তবায়নে সরকারের এই সিদ্ধান্তটি স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নেয়া হয়েছে। এলাকাটিতে রয়েল মালয়েশিয়ার পুলিশ (পিডিআরএম), মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী (এটিএম), মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), পেটালিং জায়া সিটি কাউন্সিল (এমবিপিজে), সমাজকল্যাণ বিভাগ (জে কে এম) এবং মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক বিভাগ (রেলা) পুরো অঞ্চলটি নিয়ন্ত্রণে অবস্থান নিয়েছে।

No comments