মালয়েশিয়ার ইমিগ্রেশনের নতুন ফাঁদ, পালানোর পথ নেই অবৈধদের। বিস্তারিত পড়ুন।

মালয়েশিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়ার পর থেকে ইমিগ্রেশন বিভাগ থেকে কোন ধরনের ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হয়নি। ইমিগ্রেশন সম্পুর্ন ব্যস্ত ছিল বিভিন্ন বন্দর ও প্রবেশ পথ গুলোতে।

চলতি বছরের শুরু থেকেই ইমিগ্রেশন কড়াকড়িভাবে অপারেশন পরিচালনা করে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে আটক করেছিলো। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশকে অবৈধ শূন্য করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় জানুয়ারি মাস ও ফেব্রুয়ারিতে সারাদেশে প্রতিদিন ইমিগ্রেশন অভিযান চালানো হয়েছে। দেশে হঠাৎ করোনার প্রাদুর্ভাবের কারনে থেমে যায় এসব অপারেশন। কোভিড-১৯ পরিস্থিতি মহামারী আকারে

ধারণ করার ফলে মালয়েশিয়ার সরকার গেল ১৮ই মার্চ থেকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এম'সি'ও) বা লকডাউন ঘোষণা করা হয়েছিলো যা আরও ৩ বার মেয়াদ বাড়িয়ে ১২ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি কুয়ালালামপুরের সেলায়াং পাইকারি বাজার, জালান মসজিদ ইন্ডিয়ার ২টি ভবন সেলাঙ্গর ম্যনশন ও মালায়ন ম্যানশন এবং চোকিট এলাকা গুলোতে আক্রান্তদের পরিমাণ বেশি হওয়ায় ইমার্জেন্সি

মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা জরুরী অবস্থা জারি করে কাটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছিল যাতে কেউ না হয়ে যেতে পারে। এই এলাকা গুলোর সবাইকে করোনা টেস্ট করার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব ঘোষণা দিয়েছিলেন এলাকা গুলোতে প্রচুর অবৈধ অভিবাসী রয়েছে তাদের আটক করে বিশেষ কারাগারে পাঠানো হবে।

সেই অনুযায়ী মালয়েশিয়ার ইমিগ্রেশন অন্যান্য বাহিনীর সহযোগিতায় গতকাল বড় ধরনের অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে আটক করেছে। তবে এখনো পর্যন্ত সঠিক সংখ্যাটি ইমিগ্রেশন থেকে জানানো হয়নি।

ইমিগ্রেশন এতদিন চুপ থাকলেও হঠাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সম্পুর্ন ভিন্ন ও সহজ কৌশলে লকডাউনের সুবিধাকে কাজ লাগিয়ে গ্রেফতার অভিযান সফল করতে পেরেছে। এলাকা গুলোর জরুরী লকডাউনের আওতায় থাকার কারণে আগে থেকেই কাটা তারের বেড়া দিয়ে ঘেরাও করা ছিল তাই কেউ পালিয়ে যেতে পারেনি।

যেসব এলাকাকে রেদ জোন হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে সেসব এলাকায় থাকা অবৈধ অভিবাসী শ্রমিকেরা পালাতে পারবেনা। ফলে ইমিগ্রেশনের এই নতুন কৌশলে অনেক অবৈধ অভিবাসী আটক হবে বলে ধারণা করা হচ্ছে।

এই নিউজ গুলোও পড়তে পারেন

শ্রমিকদের সাথে নিয়ে নতুন ৩টি কৌশলের মাধ্যমে হবে মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নতি; প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

মালয়েশিয়ার নতুন ঘোষণা, বিস্তারিত আইন-কানুন প্রবাসীদের জানা অতি জরুরী।

দুঃসংবাদঃ অবৈধ শ্রমিকদের চাকরি না দিতে কড়া হুশিয়ারি দিয়েছে কুয়ালালামপুর সিটি হল (DBKL)! বিস্তারিত

মালয়েশিয়ার প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর এবং ইমিগ্রেশন সংক্রান্ত আরও তথ্য জানতে অভিবাসী কন্ঠ পেইজের সাথেই থাকুন 
https://www.facebook.com/ovibashi/


এদিকে মালয়েশিয়া সম্প্রতি মালয়েশিয়াতে রোহিঙ্গা ইস্যুতে ফুলেফেঁপে উঠে দেশের সাধারণ জনগণ। রোহিঙ্গাদের নাগরিকত্ব দাবী এবং করোনায় আক্রান্ত হওয়ার বিভিন্ন বিষয়ে সরকারও রোহিঙ্গাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়৷ অপর দিকে মালয়েশিয়ার সেলায়াং পাইকারি বাজারে কর্মরত বেশকিছু রোহিঙ্গা আক্রান্ত হয়েছিল যারা পেতালিং জায়ার তাবলীগ জামাত থেকে ভাইরাস বহন করে গিয়ে আবার কাজে যোগ দেয়। কিন্তু সরকারের তরফ থেকে তাবলীগ জামাতের সবাইকে পরীক্ষা করা সম্ভব হলেও পালিয়ে যাওয়া ও আত্মগোপনে থাকা রোহিঙ্গাদের টেস্ট করা সম্ভব হয়নি বলে সেলায়াং পাইকারি বাজারের আশেপাশের বিভিন্ন জায়গায় ভাইরাস ছড়িয়ে পড়ে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.