করোনার জাল সার্টিফিকেট বিক্রি, কুয়ালালামপুরে আরও ৫ জন গ্রেফতার (বিস্তারিত)
কোভিড-১৯ টেস্ট এর জাল সার্টিফিকেট বিক্রির দায়ে আরও ৫ জনকে আটক করেছে মালয়েশিয়ায় পুলিশ পি'ডি'আর'এম। বিদেশের মাটিতে এমন মারাত্মক অপরাধে সাথে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মালয়েশিয়ার পুলিশ।
অভিবাসী কর্মীদের জন্য কোভিড-১৯ টেস্ট বাধ্যতামূলক করছে মালয়েশিয়ার সরকার। চাকরিতে যোগদান করতে হলে অভিবাসী বা বিদেশি শ্রমিকদের কোভিড-১৯ টেস্ট এর ফলাফল সার্টিফিকেটে নেগেটিভ হতে হবে। আর সেই সুযোগে ফাঁদ পেতেছে বাংলাদেশি ও কিছু দালাল চক্র।
কুয়ালালামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাতুশ্রী মাজলান লাজিম জানান, ২৬-৩০ বছর বয়সী আরও ৫ জন বাংলাদেশিকে মঙ্গলবার (৯ই জুন) জালান তেংকাত টং শিনে গ্রেফতার করা হয়েছিলো যারা করোনার জাল সার্টিফিকেট বিক্রির মাধ্যমে বিদেশিদের করোনা টেস্ট নেগেটিভ প্রমান করে।
তিনি বলেন আটককৃত সবাই কুয়ালালামপুরের একটি কনস্ট্রাকশন কোম্পানির ভিসা বহন করছেন। তিনি বলেন, আমরা ৫ টি মোবাইল ফোন ল্যাবলিংক মেডিকেল ল্যাবরেটরি নামক একটি মেডিকেল সেন্টারের নাম উল্লেখিত করোনার সার্টিফিকেট জব্দ করতে সক্ষম হয়েছি।
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন আটককৃত ৫ জনের সম্পুর্ন পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে তিনি বার্নামাকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, গত ৬ই জুন সন্ধ্যা ৫.৪০ মিনিটের দিকে কাউন্টারে বসে থাকা ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বুকিত বিনতাং এর জালান আলোর এলাকায় রাস্তার পাশের একটি দোকানে গত ২ সপ্তাহ ধরে চলছে এই অবৈধ কার্যক্রম। প্রতিটি কোভিড-১৯ স্ক্রিনিং টেস্ট এর সার্টিফিকেট এর জন্য ৫০ রিঙ্গিত করে নেওয়া হচ্ছিলো।
করোনার জাল সার্টিফিকেট বিক্রির বিষয়ে পুরো মালয়েশিয়াতে তোলপাড় অবস্থার সৃষ্টি হয়েছে। অভিবাসীদের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাল সার্টিফিকেট বিক্রির সাথে জড়িতে মূল হোতাদের খুজে বের করতে বিভিন্ন অপারেশন ও তদন্তে নামে রয়েল মালয়ে পুলিশের ডিটেকটিভ টিম।


No comments