অভিবাসী শ্রমিকদের চাকরি না দিতে আহ্বান জানিয়েছেন মানবসম্পদ মন্ত্রী সারাভানান (বিস্তারিত)
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান সারাভানান স্থানীয় সময়দের আরও বেশি কর্মসংস্থান বা চাকরির সুযোগ দেয়ার জন্য কোম্পানি মালিক বা নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন এখনো অনেক ব্যবসায়ী স্থানীয়দের পরিবর্তে বিদেশিদের নিয়োগ দিতে পছন্দ করেন।
আমি মনে করি, এমন কিছু সেক্টর রয়েছে যেখান বিদেশি শ্রমিকদের প্রয়োজন কারণ স্থানীয় নাগরিকেরা ঐসব কাজ করতে প্রস্তুত নয়। উদাহরণস্বরুপ এগ্রিকালচার, বৃক্ষরোপন বা প্লান্টেশন খাতে বিদেশি কর্মীর প্রয়োজন রয়েছে। তবে এসব খাত গুলোতে অফিসিয়াল পদবি বা ক্লার্ক হিসেবে বিদেশি শ্রমিক প্রয়োজন নেই। সেখানে স্থানীয়দের নিয়োগ দেয়া যেতে পারে।
তেমনিভাবে পেট্রোল বা তেল পাম্প গুলোতে বিদেশি কর্মীদের দ্বারা পাম্প পরিচারক হিসেবে কাজ করার জন্য অনুমোদিত হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশিদের কাউন্টার গুলো কাজ করতে দেখা যায়। যা মালিকদের একটি খারাপ অভ্যাসে পরিণত হয়েছে।
গত সপ্তাহে সরকার টিভি স্টেশন বেরিতা আর টি এম রেডিও টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেয়ার পর তিনি এসব কথা জানিয়েছিলেন। তিনি জোর দিয়ে বলেন আমি তেলের পাম্প স্টেশন গুলোতে কাউন্টারে কর্মরত বিদেশি শ্রমিকদের অপসারণ অপসারণ করার আহ্বান জানাচ্ছি।
করোনা ভাইরাস পরিস্থিতিতে বেকার হয়ে পড়া স্থানীয়দের কাজের সুযোগ করে দিতে হবে বিশেষ করে যুবক এবং যাদের স্বামী নেই এমন মহিলাদের চাকরির চাকরিতে প্রাধান্য দেয়া উচিত।
তিনি উল্লেখ করেন যে, দেশে বর্তমানে চলমান আর্থিক সংকট ও কর্মসংস্থানের সংকট অনেক স্থানীয়কে বিশেষত যুওবকদের নোংরা, ঝুঁকিপূর্ন কাজ, ও কঠিন কাজ গুলোতে যোগ দিতে উৎসাহিত করবে।
সারাভানান বলেন, সরকার জাতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার (পেনজানা) মাধ্যমে স্থানীয়দের নিয়োগের জন্য নিয়োগকারীদের উৎসাহিত করার জন্য ১.৫ বিলিয়ন রিঙ্গিত বরাদ্দের মাধ্যমে কর্মসংস্থান উদ্দীপনা কর্মসূচি চালু করেছে, যার মাধ্যমে ৩ লক্ষেরও বেশি চাকরির ক্ষেত্র সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।


No comments