মালয়েশিয়ায় মসজিদ খুলে দেয়া হচ্ছে, তবে স্থানীয় নাগরিক ছাড়া এখনই বিদেশিদের অনুমতি নেই।
মালয়েশিয়ার সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে,
সরকার আজ থেকে শপিংমল গুলো এবং আগামীকাল থেকে মসজিদগুলো পুনরায় আরম্ভ করার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, লকডাউন চলাকালীন সময়ে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশিকা অনুযায়ী মুসল্লীদের নামাজ আদায় করতে হয়েছিল এবং ব্যক্তিগত শৃঙ্খলা ও সামাজিক দূরত্ব অনুশীলন করতে হয়েছিল।
এদিকে গত ৭ই জুন মালয়েশিয়ার বার্তা সংস্থা এস্ট্রো আওয়ানিতে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, মালয়েশিয়ার মসজিদগুলোতে বর্তমানে শুধুমাত্র স্থানীয় নাগরিকদের নামাজ আদায়ের অনুমতি প্রদান করা হয়েছে। রবিবার (৭ই জুন) তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে, পুমরায় খোলার পর কেবলমাত্র মালয়েশিয়ার নাগরিকদেরই শুক্রবার জুমার ও অন্যান্য নামাজ পড়া অনুমতি রয়েছে।
তিনি উল্লেখ করেন বিদেশি নাগরিকদের মধ্যে এখনো কোভিড-১৯ এর সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিদেশিদের মসজিদে নামাজ আদায়ের সুযোগ দেয়া হয়নি। তদুপরি এটি মালয়েশিয়নদের অগ্রাধিকার। মসজিদের জায়গা গুলো মালয়েশিয়ানদের দ্বারা পূরণ না হওয়ার আগে পর্যন্ত বিদেশিরা জায়গা পাবেনা।
তিনি আজ এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, আরএন্ডআর এলাকার দোকান গুলোকেও পরিচালনা করার অনুমতি দেয়া হয়েছে। ইসমাইল সাবরি বলেছিলেন, মন্ত্রী পর্যায়ের এক বিশেষ বৈঠকে রেস্টুরেন্ট খাবারের দোকান জাতীয় সকল ব্যবসা প্রতিষ্ঠানকে রাত ১২ টা পর্যন্ত পরিচালনার অনুমতি দেয়ার বিষয়ে সম্মতি জানানো হয়েছে। তবে অবশ্যই সামাজিক স্বাতন্ত্র্য এব ব্যক্তিগত স্বাস্থ্য বিধি সর্বদা অনুশীলন করা উচিত।
এদিকে, ইসমাইল সাবরি বলেছেন যে আগামীকাল ৩১ আগস্ট অবধি চলমান পুনরুদ্ধার গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ (RMCO) সময়কালে জাতীয় চিড়িয়াখানা ও অন্যান্য চিড়িয়াখানাটি পুনরায় চালু করার বিষয়েও বৈঠকে সম্মত হয়েছে।
আর্ট সেন্টার উদ্বোধনের বিষয়ে জানতে চাইলে ইসমাইল সাবরি বলেন, এই সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার পর্যটন, কলা ও সংস্কৃতি মন্ত্রক পরবর্তী সিদ্ধান্তের জন্য আলোচনা করবেন এবং উপস্থাপন করবেন।


No comments