মালয়েশিয়ায় রোডব্লকগুলো তুলে নেয়া হচ্ছেঃ পুলিশ প্রধান। ১০ জুন থেকে কার্যকর।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন এর ঘোষণা অনুযায়ী ১০ জুন থেকে কার্যকর রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা RMCO এর অধীনে নতুন রুপে কাজ করবে রয়েল মালয়েশিয়া পুলিশ (PDRM). আগামীকাল মঙ্গলবার শেষ হতে যাচ্ছে শর্তসাপেক্ষে গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ বা CMCO যার পরিবর্তেই পুনরুদ্ধার গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ বা RMCO ঘোষণা করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক তানশ্রী আবদুল হামিদ বদর বলেছেন,
রয়েল মালয়েশিয়া পুলিশ বর্তমানে নতুন ঘোষণা অনুযায়ী আইন বাস্তবায়ন করার পদক্ষেপসমূহ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, ৯ই জুন শেষ হতে যাচ্ছে শর্তসাপেক্ষে গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ বা CMCO. তবে নতুন ঘোষণা অনুযায়ী কি কি পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের মধ্যেই রাখা হবে কারণ আর'এম'সি'ও চলাকালীন সময়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে ফেলার পর লোকজন শহরে বা গ্রামে প্রবেশ করবে।
তবে রাস্তা গুলোতে রোডব্লক থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, রোডব্লকের এখন আর দরকার নেই।
এই মূহুর্তে এটি পরিস্কার হয়ে গেছে যে, সরকারের নতুন ঘোষণা RMCO অনুযায়ী রোডব্লকের আর প্রয়োজন নেই। অতি জরুরী অভিযান বাদে আর কোন রোডব্লক দেয়া হবেনা। পারস্পরিক সমঝোতা ও চুক্তির বিবরণ পেতে আমি সশস্ত্র বাহিনী প্রধানের সাথে ওই বিষয়ল্যে আলোচনা করবো।
তিনি বলেন, "সামাজিক দূরত্ব বিধিবিধানের সম্মতি নিশ্চিত করতে নজরদারি শুল্ক বাড়ানো হবে," তিনি বলেছিলেন।
তিনি বলেন, সামাজিক দূরত্ব সম্পর্কিত বিধিবিধান সমূহ পালনে কঠোর নজরদারি বাড়ানো হবে।
ঈদ পালনের চেতনা জনসাধারণের ভেতর অনেক বেশিই হয় তবে সবাইকে সচেতন হবে হবে যে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধতা লড়াই এখনো শেষ হয়ে যায়নি।


No comments