বন্ধ হওয়ার আশংকা রয়েছে ফেসবুক, ইউটিউব ও সার্চ ইঞ্জিন গুগল।

সামাজিক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এবং সার্চ ইঞ্জিন গুগল ভ্যাট নিবন্ধন করা ছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না। আগামী ১লা জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে উক্ত ওয়েবসাইট গুলোকে VAT নিবন্ধন করতে হবে, অন্যথায় বন্ধ হয়ে যেতে পারে ঐসব সাইট।



এই ওয়েবসাইট গুলোর ব্যবসা পরিচালনার জন্য বাংলাদেশে অফিস স্থাপন করতে হবে অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। এজেন্ট কর্তৃক ব্যবসা পরিচালনা বাবদ বাংলাদেশ সরকারকে কর প্রদান করবে।

এনবিআর সূত্রমতে,  নতুন ‘মূল্য সংযোজন কর' ও সম্পূরক শুল্ক আইন '২০১২’ আইন-এর ১৯ ধারা অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগল-এর মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে।

সে ক্ষেত্রে বাংলাদেশে অফিস স্থাপন অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। আইন অনুযায়ী, নিবন্ধন না নিলে এনবিআর এসব প্রতিষ্ঠানের সাইট বন্ধ করে দেয়ার জন্য বিটিআরসিকে চিঠি দেবে। এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস হলে মূসকের পাশাপাশি আয়করও আদায় করা যাবে।

তথ্যসূত্রঃ online

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.