মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন মাহাথির ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন।


কোনো দেশের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিকভাবে বড় ধরনের  নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ তুন মাহাথির মোহাম্মদ। 

পাশাপাশি ইরানের সঙ্গে ব্যবসা বন্ধে সব দেশের উপর জোর জবরদস্তি করায় আমেরিকার উপর সমালোচনাও করেছেন।


জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে সবচেয়ে বয়োবৃদ্ধ ও স্পষ্টভাষী এই নেতা বলেন যে, আমরা জানি না কোন আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপ  করা হয়। তবে এটা যে, ধনী ও প্রভাবশালীদের সুবিধা ও স্বার্থ সেটাই বলেই উল্লেখিত হয়ে আসছে।

তিনি বলেন,যদি নিষেধাজ্ঞা জারি করতে চান তাহলে তাহলে তাদের পরিচালনা করতে একটু সুস্পষ্ট আইন বাস্তবায়ন করা দরকার।

তিনি আরও বলেন, যখনই কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় তখনই অন্যান্য দেশও এই নিষেধাজ্ঞার উপর পড়ে যায়। ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করার ফলে মালয়েশিয়াসহ অন্যান্য দেশ একটি বড় বাজার হারিয়েছে।

কূটনৈতিক শক্তি হিসেবে এসব নিষেধাজ্ঞাকে ক্রমবর্ধমান হারে ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র।
ইরান থেকে কোন দেশ তেল ক্রয় করলে ঐ দেশকে শাস্তির হুমকিও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

ইরানের আঞ্চলিক প্রভাবের লাগাম ধরতে ইরানের সাথে বহুপক্ষীয় পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসার পর একের পর এক একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

অধিবেশনের ভাষন শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন যে, মালয়েশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর হাতে হাতে খুব বিকল্প আছে, তবে মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে সেটা মেনেও চলতে হচ্ছে। এটা জোর জবরদস্তি ছাড়া আর কিছু নয়, বিশ্বটা তার কাছে একেবারে অসহায় বলে তিনি মনে করেন।

Article by: Md Sarowar Hossain

Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.