সাগরপথে নৌকায় করে পাচার হওয়া ১৪ জন অভিবাসীকে আটক

14 জন ইন্দোনেশিয়ান নাগরিক অবৈধভাবে মালয়েশিয়া অনুপ্রবেশ করার সময় আটক হয়েছে। জানা যায় তারা কাজের উদ্দেশ্য মালয়েশিয়ায় প্রবেশ করেছে।


তাদের মধ্যে ১১জন পুরুষ ও ৩ জন মহিলা (২৩-৫৬ বছর বয়স)।  গতকাল রাত ১২.১৫ মিনিটে সেলাঙ্গরের রেডাং বিচ উপকূল থেকে ৪র্থ ব্যাটালিয়ন জেনারেল পাইওনিয়ার্স) PGA) এর একটি টিম তাদের গ্রেফতার করে।

পিজিএ ব্যাটালিয়ন ৪ এর দায়িত্বরত কর্মকর্তা জুলাফেন্দি হাসান বলেছেন, সৈন্যরা যখন টহল দিচ্ছিল তখন তাদের কাছে রেডাং বিচে একদল অনুপ্রবেশকারীর উপস্থিতির খবর আসে।

এই খবরের ভিত্তিতে তারা পুরো এলাকায় সন্দেহজনক টহল দিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছে কোণ ধরনের বৈধ ট্রাভেল ডকুমেন্ট ছিলনা।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদেরকে সমুদ্র পথে নৌকায় করে মালয়েশিয়াতে কাজের উদ্দেশ্যে পাচার করা হয়।  অনুমতি বা বৈধ পাস না থাকায় এবং অবৈধপথে প্রবেশের কারণে সমস্ত ইন্দোনেশিয়ানকে  ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর সেকশন ৬ (১) এবং ৬(৩) এর আওতায় আটক করা হয়েছিল।

সুত্রঃ ডেইলি মেইল


Article by: Md Sarowar Hossain 

Follow our Facebook page👉
https://www.facebook.com/ovibashi/


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.