মালয়েশিয়ার ক্লাং এলাকায় ১৭৭জন অবৈধ আটক, ৭৫ জনই বাংলাদেশি!!
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) সেলাংগরের ক্লাংয়ের একটি অ্যাপার্টমেন্ট এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে ১৭৭ অবৈধ অভিবাসীকে সফলভাবে আটক করেছে।
এই অভিযানে পুত্রজায়া পুত্রাজায়া ইমিগ্রেশন, সেলাংগ্র ইমিগ্রেশন, নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন এবং জাতীয় নিবন্ধকরণ বিভাগের (জেপিএন) 170 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন
মোট ১৪৯ টি বাড়ি এবং ২৫৩ টি অ্যাপার্টমেন্টে অভিযান পরিচালনা করে এবং ফলস্বরূপ, ১৭৭ বিদেশী আটক করা হয়েছিল। এই আটককৃতদের মধ্যে ৭৫ জন বাংলাদেশি, ৫০ ইন্দোনেশিয়ান, ০৩ নেপালি, ০৩ কম্বোডিয়ান, ১২ জন ভারতীয়, ২৮ জন মায়ানমার নাগরিক, ০৪ পাকিস্তানি এবং ২ জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।
বেশ কয়েকজন অভিবাসীকে বিভিন্ন ধরনের কার্ড ব্যবহারে প্রতারণার সন্দেহে আটক করা হয়। জানা যায়, তাদের কাছে ইউএনএইচসিআর এবং এমওয়াইআরসি কার্ড পাওয়া যায় যেগুলো জাল বলে প্রমাণিত হয়। তবে আটককৃতরা দাবী করছেন যে তারা একজন এজেন্টকে প্রতিটি কার্ডের জন্য ২০০ রিঙ্গিত প্রদান করেছিল।
চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইমিগ্রেশন বিভাগ পুরো মালয়েশিয়া ব্যাপি ১৪'৫৮২ টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে। সর্বমোট ১৭০'৮০৮ জনকে বিভিন্ন অভিযানে পরীক্ষা করা হয়েছিল যার মধ্যে বিভিন বিভিন্ন অপরাধের ভিত্তিতে ৪৩'৪৭৬ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও এই সময়ের মধ্যে ১০৮৬ জন নিয়োগকর্তা বা মালিককে গ্রেফতার করা হয়েছে। আটককৃত অভিবাসীদের মধ্যে ইন্দোনেশিয়ার নাগরিকদের সর্বাধিক গ্রেফতার করা হয়। হিসাব অনুযায়ী ১৪'৬২৯ জন ইন্দোনেশিয়ান, ৯'৪৫০ জন বাংলাদেশী, ৪'৫৫৯ মিয়ানমার, ৩'৪৪৫ ফিলিপিনো এবং বাকিগুলো অন্যন্য দেশের অধিবাসী।
তথ্যসুত্রঃ জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া

No comments