সৌদিতে হজ্জ যাত্রীবাহী বাসে আগুন, ৩৬ জনের মৃত্যু!!

ইন্না-লিল্লাহে ওয়া ইন্না আলাইহি রাজিউন
সৌদি আরবে ওমরাহ হজ্জের যাত্রীবাহী বাসে আগুন লেগে ৩৬ জনের মৃত্যু হয় ও ৩ জন আহত হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছেন, এশিয়ান ও আরব দেশের যাত্রীদের বহনকারী বাসে ৩৯ যাত্রী ছিলেন।
ওমরা হজ্জ যাত্রীবাহী বাসটি একটি লোডারের সংগে  ধাক্কা লেগে আগুন লেগে যায় বলে জানা যায়।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল গ্রামের হিজা রোডে এই ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটে।

তবে সেই বাসে কোন বাংলাদেশি আছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.