মালয়েশিয়ায় জাল ভিসার সিন্ডিকেটের এক বাংলাদেশি সদস্যকে আটক করেছে ইমিগ্রেশন

জাল পাসপোর্ট, জাল ভিসা ও জাল আই কার্ডের সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অপরাধে বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করেছে ইমিগ্রেশন। 

৩০ বছর বয়সী সন্দেহভাজনকে কুয়ালালামপুর ইমিগ্রেশন এর একটি অভিযানে আম্পাং এলাকা থেকে আটক করা হয়। 

কুয়ালালামপুর ইমিগ্রেশন এর পরিচালক হামিদি আদম জানিয়েছেন দুপুর ১ টা নাগাদ অভিযানে কয়েকটি জাল ভিসা স্টিকার ও সি আই ডি বি কার্ড (ইন্সট্রাকশন কাজের অনুমোদন কার্ড) জাল হয়েছে বলে সন্দেহ করে ইমিগ্রেশন কর্মকর্তা। পরে বেশ কয়েকটি আই কার্ড ও ভিসা জাল বলে প্রমাণিত হয়।

তিনি আরও বলেন, আটককৃত বাংলাদেশি রাজধানীর একটি বেসরকারি কলেজের ছাত্র ছিলেন, এবং গত ৬ মাস যাবৎ সক্রিয় ছিলেন।

এই সিন্ডিকেটের মুল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন দামে বা প্যাকেজের আওতায় ৯০ রিঙ্গিত থেকে ২৫০ রিঙ্গিত মধ্যে কন্সট্রাকশন, সার্ভিস সেক্টর ও এগ্রিকালচার সেক্টরের ভিসা সরবরাহ করতো। এই কাজটি তারা হোয়াটস অ্যাপের মাধ্যমে পরিচালনা করে আসছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক হামিদি।


 তিনি আরও জানান, সন্দেহভাজনকে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫ ডি এর অধীনে আরও তদন্তের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।

 উল্লেখ্য যে, চলতি বছরের এই ধরনের সিন্ডিকেট এর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

তথ্যসূত্রঃ সিনার হারিয়ান (মালয়েশিয়া)

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.