গাড়ির সিটের নিচে লুকিয়েও রক্ষা হলোনা, পাচার হওয়া অভিবাসীর।

গত ২৫ অক্টোবর- মালয়েশিয়ার রাজ্য পারলিসের পাডাং বেসারে পার্শ্ববর্তী দেশগুলোতে বিদেশিদের পাচারের চেষ্টা ব্যার্থ করে দেয় ইমিগ্রেশন। 

 সকাল ৬.৪৫ টার দিকে পার্লিস মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের সদস্যরা সন্দেহজনক অবস্থায় একটি গাড়ি আটক করে।

 আরও তদন্তে জানা গেছে যে গাড়িটির পিছনে সিটের নিচে লুকিয়ে থাকা মিয়ানমারের ৪ জন অভিবাসীকে আটক করা হয়।

 পার্লিস রাজ্য ইমিগ্রেশন ডিরেক্টর, মিঃ এইচ জে বাসরী বিন এইচ ওথমান একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে একজনের একটি PLKS ভিসা ছিল এবং বাকিদের মেয়াদ শেষ হয়ে যাওয়া ভিজিট ভিসা ছিল।
 তাদের সবাইকে আরও তদন্তের জন্য গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে প্রেরন করা হয়।

সুত্রঃ অনলাইন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.