মালয়েশিয়া প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি, বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে।


তীব্র বৃষ্টিপাতের ফলে  মালয়েশিয়ার বহু এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে, যার ফলে বহু লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

আজ সকাল আটটা পর্যন্ত   ৪৬৬টি পরিবারের মোট ১৬৭৬ জন ভুক্তভোগী পাঁচটি রাজ্যের অস্থায়ী ত্রাণ কেন্দ্রে (পিপিএস) আশ্রয় নিয়েছেন। রবিবার রাত ৮ টায় রেকর্ড করা ১,১৮৩ জন ব্যক্তির তুলনায় এই সংখ্যা তীব্র বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার বার্তাসংস্থা বার্নামা।

সেলাংগর রাজ্যের, কুয়ালা সেলেঙ্গোরে বন্যা কবলিত বাড়ি থেকে ৪৮৪ জনকে অস্থায়ী ত্রান কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

জোহর প্রদেশের ক্লুয়াং, কুলাইজায়া, বাতু পাহাত, পন্টিয়ান এবং জোহর বারুর মোট ৩৪১ জন বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

পেরারকের হিলির পেরাক ও বাতাং পাদাং এর ৩৮৬ জনকে ৫ টি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

কেডাহ প্রদেশের কুলিম এবং পেন্ডাং এর ৬১ জন বাসিন্দা কে ২টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

পেনাং প্রদেশের ১৩৭ জন বন্যায় কবলিত বাসিন্দাকে ৫ টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছ।

তথ্যসূত্রঃ online

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.