মালয়েশিয়াতে মালেয় মহিলাকে বিয়ে করার বিজ্ঞাপন ভাইরাল
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত কয়েকদিন ধরে মালেয় মহিলাকে বিয়ে করার অফার সম্বলিত বিজ্ঞাপনটিকে খুবই গুরুত্বের সাথে দেখেছে। ইতিমধ্যেই বিজ্ঞাপনটি ব্যাপক ভাইরাল হয়েছে মালয়েশিয়াতে। বিজ্ঞাপনটিতে বলা বলে হয়েছে যে, বিদেশী যারা মালেয় মহিলাকে বিয়ে করতে চান তারা ও মহিলা ও তা পরিবারকে ৩ লাখ রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় ৬০ লক্ষ দিতে হবে।
ইমিগ্রেশন বিভাগ এই ধরনের অপপ্রচারের সাথে আপস করবেনা বলে জানিয়েছে। ইমিগ্রেশন কর্মকর্তাদের একটি ইউনিট এই ধরনের খবর পেয়ে কুয়ালালামপুরের প্রান কেন্দ্র ও টুরিস্ট স্পট হিসেবে খ্যাত বুকিত বিনতাং পৌছান, ইমিগ্রেশন ধারণা করছে এটা স্থানীয় নাগরিকদের মাধ্যমেই হয়েছে।
ইমিগ্রেশন ঘটনাটি তদন্ত করছে এবং উক্ত বিজ্ঞাপনের সাথে জড়িত কাউকে খুজে পাওয়া যায়নি। বিজ্ঞাপনের মাধ্যমে আরও বলা হয়েছে যে,, মালয়েশিয়া ইসলামী উন্নয়ন অধিদপ্তর এবং রাজ্য ইসলামিক ধর্মীয় কাউন্সিলের রেফারেন্স অনুযায়ী এটা করা হচ্ছে। যা সম্পুর্ন ভিত্তিহীন ও মিথ্যা প্রচারণা বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ এড়াতে জনসাধারণকে তথ্য প্রচার বন্ধ করার আহ্বান জানানো হয়। সংবাদমাধ্যমের পাশাপাশি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের যে কোনও ব্যক্তি তাদের ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করে আহলেতার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বিদেশিরাও যেন এ ধরনের লোভনীয় প্রস্তাব গ্রহন না করে সেক্ষেত্রেও সাবধানতার আহ্বান জানানো হয়।
তথ্যসূত্রঃ ইমিগ্রেশন মালয়েশিয়া।


No comments