আবারও অনলাইন জুয়া সিন্ডিকেটের ২০ জন সদস্যকে আটক করেছে পুলিশ
গতকাল মালয়েশিয়ার কাজাং অঞ্চলের বালাকংয়ের সিম্ফনি রোডে অনলাইন জুয়ার একটি অফিস ভবনে অভিযান চালিয়ে এক মহিলাসহ ২০ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
![]() |
| Modus Operandi syndicate, Online gambling |
অপরাধ ও অংশীদারিত্বমূলক পরিষেবা বিভাগের (ডি 7) সেলাঙ্গর কন্টিনজেন্ট পুলিশের (জিপিএ) ডেপুটি সুপাররিন্টেন্ডেন্ট আজমী সাইকোর জানিয়েছেন, পাঁচজন কর্মকর্তা ও ২০ জন সদস্যকে সাথে এই অভিযান চালিয়েছিলেন।
এই অভিযানে আমরা 20 থেকে 30 বছর বয়সী ২০ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছি যারা অনলাইন জুয়ার ওয়েবসাইট অপারেটর হিসাবে কাজ করে আসছিলো। আমরা অভিযান চালিয়ে 22 টি ল্যাপটপ, 64 মোবাইল ফোন এবং নগদ 6990 রিঙ্গিত জব্দ করেছি।
আজমি বলেছিলেন যে, উই চ্যাট অ্যাপের মাধ্যমে চীন থেকে আসা গ্রাহকদের লক্ষ্য করে সিন্ডিকেট গত দুই সপ্তাহ ধরে সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
"মোডাস অপারেন্ডি" সিন্ডিকেটটি তাদের কার্যক্রম যেন আইনশৃংখলা রক্ষাবাহিনির নজরে যেন না পড়ে তাই তারা নতুন একটি ভবনে তাদের জুয়ার কার্যক্রম পরিচালনা শুরু করেছে বলে ধারনা করা হয়।প্রাথমিক তদন্তে আরও জানা গেছে যে সিন্ডিকেটটি তাদের কার্যক্রম পরিচালনা করর জন্য জায়গাটি প্রতি মাসে 10,000 রিঙ্গিততে সিন্ডিকেট ভাড়া নিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, অনলাইন জুয়া কেন্দ্রের অপারেটরদের উচ্চ বেতন ও লভ্যাংশ এত বেশি পরিমানে হত যে তা গ্রাহকদের কাছ থেকে আদায় করা ছাড়া এত বিপুল পরিমাণ অর্থে যোগান দেয়া সম্ভব নয়।
তদন্তে আরও জানা গেছে যে, গ্রেপ্তারকৃত সমস্ত সন্দেহভাজনদের পরিচয়ের কোনও দলিল নেই। তবে ধারণা করছি যে, তাদের পাসপোর্ট বা ট্রাভ্লে ডকুমেন্টস অথবা ডেটাবেজগুলি তাদের এজেন্টদের কাছে রয়েছে।
“তদন্তে দেখা গেছে যে সমস্ত সন্দেহভাজনরা প্রতিদিন দুপুর থেকে রাত 12 টা পর্যন্ত 12 ঘন্টা কাজ করে এবং তাদের কর্মস্থলের কাছাকাছি একটি এপার্টমেন্টসে থাকার জায়গা করে দেয়া হয়।
এখনও অবধি এই সিন্ডিকেটের উপর মোট জুয়ার বাজি কি পরিমাণের সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে, আমরা বিশ্বাস করি যে সিন্ডিকেট দুই সপ্তাহের অভিযানে বিপুল পরিমাণ রিঙ্গিত উত্তোলন করেছে গ্রাহকদের কাছ থেকে।
তিনি বলেন, সমস্ত আটককৃতদের ওপেন জুয়া আইন আইন ১৯৫৩ এর ৪ (১) (সি) ও একই আইনের ৪ (১) (জি) এর অধীনে আরও তদন্তের জন্য কাজং জেলা পুলিশ সদর দফতরে (আইপিডি) কাজান্দে নেওয়া হয়েছে।


No comments