আবারও অনলাইন সিন্ডিকেটের ১০৪ জনকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন


মঙ্গলবার (২৬ নভেম্বর) আবারও অনলাইনে অর্থ জালিয়াতির একটি সিন্ডিকেটের মোট ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলেই চীনের নাগরিক।


সাবাহ ইমিগ্রেশন বিভাগ প্রথমে বোর্নিও মলের আশেপাশে তিনটি পৃথক স্থানে অভিযান চালায়, যেখানে প্রথম স্থান থেকে ৯১১ টি মোবাইল ফোন, ৩৪৮ টি সিম কার্ড, ৬৪ টি ল্যাপটপ এবং ২৮ টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়।


রাজ্য ইমিগ্রেশন পরিচালক দাতুক ডাঃ মুহাম্মাদ সাদে মুহাম্মাদ আমিন বলেন, সিন্ডিকেটের সদস্যদের সাবাহে প্রেরণের আগে চীন থেকে তাদের ভিজিট ভিসায় মালয়েশিয়া আনা হয়।সন্দেহভাজনদের মধ্যে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে ৯৯ জন পুরুষ এবং ১০ জন মহিলা অন্তর্ভুক্ত রয়েছে।

অনলাইনের এই অর্থ কেলেঙ্কারির সিন্ডিকেটটি চীনে বসবাসকারীদের টার্গেট করে মালয়েশিয়ায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলো। জানা যায় তারা এখানে গত ২ মাস ধরে তাদের এই জালিয়াতির ব্যবসা পরিচালনার মাধ্যমে চীনের মানুষদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন, বোর্নিওতে অভিযান চালানো এই জায়গাটি এক্সেস কার্ড দিয়ে সিকিউরিটি লকের মাধ্যমে প্রবেশ করতে হয়। শুধু তা-ই নয়, চলাচল এবং আসা-যাওয়া নিরীক্ষণের জন্য ক্লোজ-সার্কিট ক্যামেরার (সিসিটিভি) একটি বিশেষ নেটওয়ার্কও রয়েছে। এই কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতরে তারা তাদের অনলাইন কল সেন্টার অফিস পরিচালনা করে আসছিলো।

এর আগে একই রকম সিণ্ডিকেট এর সদস্যদের মালয়েশিয়ার সাইবারজায়া এলাকার একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে ৬৮০ জন চাইনিজকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এই অভিযান চালানোর আগে বৈদেশিক মুদ্রা বিষয়ক অনলাইনে বিনিয়োগ জালিয়াতি বিভিন্ন তথ্য ইমিগ্রেশন পেয়েছিল এবং এই সকল তথ্য তদন্ত করে অভিযান পরিচালনা করা হয়।

মুহামাদ সাদে আরও জানান, গ্রেপ্তার হওয়া ১০৪ জনের মধ্যে ৬৮ জনের কোন পাসপোর্টই ছিলনা।
বাকিরা ভিজিট ভিসায় অবস্থান করছিলো।
মালয়েশিয়ার চীনা দূতাবাসকেও এই ঘটনার বিষয়ে অবহিত করা হবে।

তিনি বলেন, সাবাহ ইমিগ্রেশন অভিযানের আগে স্থানীয় জনসাধারণের পরামর্শের ভিত্তিতে এক সপ্তাহ ধরে গোয়েন্দা অভিযান পরিচালনা করে এবং জনগণকে যে কোনও সন্দেহজনক কার্যক্রমের তথ্য দিয়ে ইমিগ্রেশন বিভাগকে সাহায্য করা আহ্বান জানানো হয়েছিল।


সুত্রঃ দি স্টার অনলাইন মালয়েশিয়া     

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.