ইউ-এস বাংলা এয়ারলাইনস ৬টি বিমান অতিরিক্ত সংযোজন করছে কুয়ালালামপুর টু ঢাকা রুটে

মালয়েশিয়া প্রবাসীদের খুবই পছন্দের একটি বিমান ইউ-এস বাংলা এয়ারলাইনস।  এই বিমানে যাত্রীরা অত্যন্ত সুবিধাজনক দামে টিকেট ক্রয় করতে পারেন এবং অতিরিক্ত মালামাল বহনের ক্ষেত্রেও কোন ঝামেলা পোহাতে হয়না। সবচেয়ে কমদামে অতিরিক্ত মালামাল বহন করে বলেই মালয়েশিয়ার এক শ্রেণির যাত্রীদের খুব খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

ইউ-এস বাংলা এয়ারলাইনস ৬ টি বিমান বাড়াচ্ছে, ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রিদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রূটে ৬টি বিমান অতিরিক্ত সংযোজন করার ঘোষনা দিয়েছে।
ইউ-এস বাংলা এয়ারলাইনস ৬ টি বিমান বাড়াচ্ছে

তারই ধারাবাহিকতায় ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রিদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রূটে ৬টি বিমান অতিরিক্ত সংযোজন করার ঘোষনা দিয়েছে।

 ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, ঢাকা থেকে কুয়ালালামপুরের ফ্লাইটগুলি ১৫, ১৭ এবং ১৯ ডিসেম্বর এবং কুয়ালালামপুর থেকে ঢাকা ১, ১৮ এবং ২০ তারিখের জন্য নির্ধারিত রয়েছে।

 মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ ব্যাক ফর গুড প্রোগ্রামের কারণে এবং ছুটির মৌসুমে বাংলাদেশ থেকে ভ্রমণকারী ক্রমবর্ধমান পর্যটকদের জন্য অতিরিক্ত টিকেটের চাহিদা স্বাভাবিক মূল্য প্রদানে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 কুয়ালালামপুরের ফ্লাইটগুলি বোয়িং ৭৩৭-৮০০ বিমানের মাধ্যমে রাত ৮ টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ২ টা ৪০ মিনিটে কুয়ালালামপুর পৌঁছাবে।  এবং কুয়ালালামপুর থেকে ফ্লাইটটি ভোর ৩ টায় মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৫ টায়।

 বর্তমানে ইউএস-বাংলা কুয়ালালামপুর এবং ঢাকার মধ্যে প্রতিদিনের ফ্লাইট পরিচালনা করছে।

সুত্রঃ অনলাইন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.