জেনে নিন, কিভাবে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স মালয়েশিয়াতে ব্যবহার করবেন

যারা মালয়েশিয়ায় বসবাস করছেন তাদের মধ্যে অনেকেই ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি নিয়ে চলাচল করেন সেদেশের আইনকানুন উপেক্ষা করেই। আর অনেকেই এটা জেনেও এড়িয়ে যান যে এটা একটা দণ্ডনীয় অপরাধ।    ড্রাইভিং লাইসেন্স ছাড়া মালয়েশিয়া গাড়ি চালালে একজন বিদেশি হিসেবে অনেক বড় বিপদে যে পড়বেন না সেটার নিশ্চয়তা কেউ দিতে পারবেনা। সবসময় যে ঘুষ দিয়ে পার হতে পারবেন সেটার আশা করাটা বোকামি।    বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মালয়েশিয়াতে মোটরসাইকেল বা গাড়ি চালানোর অপরাধে আপনাকে জরিমানা ছাড়াও পুলিশ ইচ্ছা করলে সেদেশের আইন লঙ্ঘনের অপরাধে আপনার ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠাতে পারবে!!
কিভাবে বাংলাদেশি লাইসেন্স মালয়েশিয়ায় ব্যবহার করবেন

যারা মালয়েশিয়ায় বসবাস করছেন তাদের মধ্যে অনেকেই ড্রাইভিং লাইসেন্স ছাড়াই মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি নিয়ে চলাচল করেন সেদেশের আইনকানুন উপেক্ষা করেই। আর অনেকেই এটা জেনেও এড়িয়ে যান যে এটা একটা দণ্ডনীয় অপরাধ।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মালয়েশিয়া গাড়ি চালালে একজন বিদেশি হিসেবে অনেক বড় বিপদে যে পড়বেন না সেটার নিশ্চয়তা কেউ দিতে পারবেনা। সবসময় যে ঘুষ দিয়ে পার হতে পারবেন সেটার আশা করাটা বোকামি।

বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া মালয়েশিয়াতে মোটরসাইকেল বা গাড়ি চালানোর অপরাধে আপনাকে জরিমানা ছাড়াও পুলিশ ইচ্ছা করলে সেদেশের আইন লঙ্ঘনের অপরাধে আপনার ভিসা বাতিল করে নিজ দেশে ফেরত পাঠাতে পারবে!!

মালয়েশিয়াতে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স সরাসরি গ্রহণযোগ্য নয়।
আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটির বৈধতা প্রমাণ করার জন্য কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে সত্যায়িত করে সেই সত্যায়িত কপি মালয়েশিয়ার রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে (জেপিজে) জমা দিয়ে অনুমতি পত্র নিতে হবে।

শুধুমাত্র এই প্রসেসটি করেই কেবল মালয়েশিয়াতে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন। এছাড়া বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স মালয়েশিয়ায় বৈধ বলে গন্য হবেনা।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.