বাংলাদেশের দূতাবাস গুলোতে পুলিশ সদস্যদের নিয়োগ দেওয়ার প্রস্তাব, পুলিশের আইজিপির।

প্রবাসে থাকা নারী শ্রমিকদের নিরাপত্তা দেখভালের জন্য বিদেশের দূতাবাস বা হাইকমিশন গুলোতে বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রেষণে নিয়োগ দেওয়ার প্রস্তাব তুলেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি জনাব মোঃ জাবেদ পাটোয়ারী। 
আইজিপি মোঃ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ পুলিশ     


"গতকাল রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ পার্কে (গুলশান ইয়ুথ ক্লাব মাঠ) এক অনুষ্ঠানে পুলিশ বাহিনীর প্রধান বলেন, “আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আমাদের নারী শ্রমিকরা ফিরে আসছে অনেকে। আমরা মনে করি যে, সে সকল দেশে নিরাপত্তার জন্য আমাদের দূতাবাসগুলোতে যদি নারী পুলিশ অথবা আমাদের পুলিশদের নিয়োগ দেওয়া হয়, তাহলে সেখানে আমাদের নারীদের সুরক্ষায় সচেষ্ট হতে পারবে"

”"সম্প্রতি সৌদি আরবে নির্যাতনের শিকার নারী শ্রমিকদের ফেরত আসা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ‘নারী-পুরুষ সমতা ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার’ নিয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিয়মভঙ্গের অভিযোগ এনে কেবল চলতি বছরের প্রথম ১০ মাসে ২১ হাজার বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে বলে ব্র্যাকের অভিবাসন কর্মসূচির তথ্য”"

বিভিন্ন সময়ে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া অন্তত ৯৬০ জন নারীও দেশে ফিরে এসেছেন। এই নারীদের বেশিরভাগই নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করছেন। এর মধ্যে অন্তত ৪৮ জন নারীর মৃতদেহ এসেছে সে দেশ থেকে।

নারী ও মানবাধিকার সংগঠন গুলোর বিভিন্ন সেমিনার ও আলোচনায় এসব কর্মকাণ্ডের বিরোধিতা করে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো বন্ধের জোর দেন। বিভিন্ন মহলে এই নিয়ে চলছে নানাবিধ সমালোচনা।

 তিনি আরও  বলেন, অন্যান্য দেশের দূতাবাসগুলোতে সংশ্লিষ্ট দেশের পুলিশ সদস্যরা কাজ করে। সেখানে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তায় তারা কাজ করে থাকে।

,'তাদের বিভিন্ন প্রয়োজনে এই পুলিশরা আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।…দূতাবাসে আমাদের পুলিশ সদস্যদেরকে নিয়োগ করা হলে সে দেশে আমাদের যেসব নাগরিকরা রয়েছেন- বিশেষ করে নারী সদস্যরা রয়েছেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন জায়গায়- তাদের সুরক্ষা ও নিরাপত্তায় আমরা কাজ করতে পারব।',

পুলিশ কর্মকর্তারা বলছেন, দূতাবাসে বাংলাদেশের পুলিশ সদস্যরা নিয়োগ পেলে নাগরিকদের পাসপোর্ট ভেরিফিকেশন, হতাহতদের উদ্ধারে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা, পলাতক সন্ত্রাসী বা অপরাধীদের শনাক্ত করতে পুলিশ সদর দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.