টানা ৯৬ ঘন্টা দাঁড়িয়ে থেকে ইমিগ্রেশনের টোকেন সংগ্রহ করার অভিযোগ একজন বাংলাদেশীর

Report by: Md Sarowar Hossain
Date: 19.12.2019
মালয়েশিয়ার ইমিগ্রেশন এর টোকেন পাওয়ার জন্য টানা ৯৬ ঘণ্টা অপেক্ষা করেছেন ব্যাক ফর গুড কর্মসূচির মাধ্যমে দেশে ফেরত যেতে ইচ্ছুক একজন অবৈধ অভিবাসী। তিনি অভিযোগ করে বলেন টানা ৯৬ ঘন্টার মধ্যে তার তিনি গোসল কিংবা খাওয়া দাওয়া কিছুই করতে পারেন নি৷  Immigration operacy immigrationdetention immigration Malaysia back for good Amnesty programme
ইমিগ্রেশনে অপেক্ষারত অবৈধ অভিবাসী, ছবিঃ ইমিগ্রেশন মালয়েশিয়া  


মালয়েশিয়ার ইমিগ্রেশন এর টোকেন পাওয়ার জন্য টানা ৯৬ ঘণ্টা অপেক্ষা করেছেন ব্যাক ফর গুড কর্মসূচির মাধ্যমে দেশে ফেরত যেতে ইচ্ছুক একজন অবৈধ অভিবাসী। তিনি অভিযোগ করে বলেন টানা ৯৬ ঘন্টার মধ্যে তার তিনি গোসল কিংবা খাওয়া দাওয়া কিছুই করতে পারেন নি৷ 


প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে এই ৩০ বছর বয়সী বাংলাদেশি অভিবাসী মেলাকার আয়ার কেরোহ ইমিগ্রেশন অফিসে দেশে ফেরার আবেদন করতে গিয়ে এ কথা বলেন।

 ১লা আগস্ট থেকে চালু হওয়া ইমিগ্রেশনের 'ব্যাক ফর গুড' (বি 4জি) প্রোগ্রামের আওতায় অবৈধ অভিবাসীদের দেশে ফেরার জন্য সাধারণ ক্ষমা কর্মসূচি ঘোষণা করা হয়।

সরেজমিনে দেখা যায় সকাল আটটায় কাউন্টার খোলার আগে, মধ্যরাতের প্রথম দিকে বা তার আগে থেকে বিভিন্ন দেশের অভিবাসীগন লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে কাংখিত স্পেশাল পাস নিতে পারেন৷

ঐ বাংলাদেশীকে কাঁদতে কাঁদতে বলেন তিনি টানা ৯৬ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে স্পেশাল পাস পান।

তিনি আরও বলেন,  আমি গত রবিবার থেকে এখানে এসেছি এবং কেবলমাত্র পেট বাঁচানোর তাগিদে জন্য রুটি খেয়েছি কারণ আমি ভীত ছিলাম এই লাইনে দাঁড়িয়ে থেকে টোকেন পাব কিনা।

সাধারণ ক্ষমা কর্মসূচির শেষের দিকে বাধভাঙ্গা ঢল নেমেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন অফিসগুলোতে। বর্তমানে সাপ্তাহিক বন্ধের দিনেও ইমিগ্রেশন বিভাগ এর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলছে এই কার্যক্রম।

তথ্যসূত্রঃ হারিয়ান মেট্রো মালয়েশিয়া

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.