শুধুমাত্র মালয়েশিয়ার ৫৭ টি শহর অঞ্চলে বেসিক বেতন ১২০০ রিঙ্গিত ঘোষণা করেছে সরকার,

রিপোর্ট লিখেছেনঃ মোঃ সারোয়ার হোসেন (এডমিন, অভিবাসী কন্ঠ) তারিখঃ ২১.১২.২০১৯
এই ৫৭ টি শহরে বেসিক বেতন ১২০০ ঘোষণা করা হয়েছে

গত ১৮/১২/২০১৯ ইং তারিখে মালয়েশিয়ার ৫৭ টি শহরে বেসিক বেতন বা সর্বনিম্ন বেতন ১২০০ রিঙ্গিত বা বাংলাদেশি হিসেবে প্রায় ২৪০০০ টাকা ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার।

সাধারণত গ্রাম অঞ্চলের চেয়ে শহর অঞ্চলে বসবাসকারী শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। তাই এই ক্রমবর্ধমান  ব্যয়ের সামঞ্জস্যতা বজায় রাখার উদ্দেশ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মানবসম্পদ মন্ত্রণালয়। যা শ্রমিকদের জন্য সহায়ক বলে জানানো  হয়। তবে এটি পুরো মালয়েশিয়ার জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র চিত্রে প্রদর্শিত শহরগুলোতে প্রযোজ্য হবে।
এই নতুন নীতিটি ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে হবে জানানো হয়। এর আগে মালয়েশিয়ার সংসদে এটি পাস করা হয়। সরকার এখন নূন্যতম  এক মাসের মজুরি ১১০০ রিঙ্গিত থেকে ১২০০ রিঙ্গিতে উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অর্থমন্ত্রী লিম গুয়ান ইং।
তিনি বলেন, পাকাতান হারাপান সরকার জনগণের জীবন উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্বাচনী ইশতেহার ছিল শ্রমিকদের নুন্যতম মজুরি বৃদ্ধি করা তারই ফলশ্রুতিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে সরকার ন্যূনতম মজুরি ১০০০ রিঙ্গিত থেকে ১,১০০ তে উন্নীত করেছে।

মালয়েশিয়ায় বেতন বাড়ানোর ক্ষেত্রে সামগ্রিক ভাবেই হয় অর্থাৎ মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের ব্যাসিক বেতন যা হবে সেটা বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সুতরাং এটি মালয়েশিয়ায় অবস্থান কারী সকল বিদেশি শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে।

তিনি আরও জানান, বড় বড় শহরগুলিতে বসবাসের ক্রমবর্ধমান ব্যয় সম্পর্কে শ্রমিক ও নিয়োগকারীদের প্রয়োজনের ভারসাম্য বজায় রাখতে সরকার যে প্রস্তাব দিয়েছে সেটা কেবলমাত্র প্রধান শহরগুলিতে ২০২০ সালের মধ্যে কার্যকর করা হবে। অর্থাৎ যারা শুধুমাত্র  প্রধান শহর গুলোতে বসবাস করেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.