শুধুমাত্র ৫৭ টি শহরে নয়, পুরো মালয়েশিয়াতে নূন্যতম ১২০০ রিঙ্গিত করার দাবী পার্টি সোসালিষ্ট মালয়েশিয়ার
![]() |
| PSM deputy chairperson S Arutchelvan ©Malaysiakini |
Date: 23.12.2019
শুধুমাত্র ৫৭ টি শহর নয়, সরকারের উচিত পুরো মালয়েশিয়াতেই নূন্যতম মজুরি ১২০০ রিঙ্গিত বৃদ্ধি করা। এটা সরকারের একটি প্রশ্নবিদ্ধ পদক্ষেপ বলে জানিয়েছেন মালয়েশিয়া সোসালিস পার্টি।
গতকাল এক বিবৃতিতে পিএসএমের ডেপুটি চেয়ারপারসন এস আরুতচেলভান বলেছিলেন যে সরকারের পদক্ষেপটি পুরো জাতির মধ্যে একটি ক্ষুদ্র ও বৃহত্তর আয়ের বৈষম্য তৈরি করবে।সর্বনিম্ন বেতন কাঠামো ১২০০ রিঙ্গিত বাড়ানো কম হয়েছে যা শুধুমাত্র ৫৭ টি শহরের মধ্যে সীমাবদ্ধ করাটা একটি বৈষম্য মুলক পদক্ষেপ ও শ্রমিকদের একটি অংশকে বঞ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন পি এস এম এবং মালয়েশিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নুন্যতম মজুরি ১৮০০ রিঙ্গিত দাবি করেছে যেখানে ব্যাংক নেগারা মালয়েশিয়া এর পক্ষ থেকে আরও বেশি বলা হয়েছে।
একটি রেকর্ড অনুযায়ী গত বছরের মার্চ মাসে ব্যাংক নেগারা মালয়েশিয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, কুয়ালালামপুরে একজন সিংগেল মানুষের বসবাসের খরচ ২৭০০ রিঙ্গিত, একটি বাচ্চাসহ একটি পরিবারের খরচ ৪৫০০ রিঙ্গিত, ২ টি বাচ্চাসহ একটি পরিবারের খরচ ৬৫০০ রিঙ্গিত প্রয়োজন।
তবে, ব্যাংক নেগারার প্রতিবেদনে ন্যূনতম মজুরির ধারণা না দিয়ে সামাজিকভাবে গ্রহণযোগ্য ন্যূনতম জীবনযাত্রা বজায় রাখার ব্যয় নিয়ে কাজ করা হয়েছে।
আরুতচেলভান বলেন, পাকাতান হারাপান তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছর ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ১৫০০ রিঙ্গিত পর্যন্ত বৃদ্ধি করার কথা। কিন্তু ক্ষমতায় আসার পরপরই তারা মাত্র ৫০ রিঙ্গিত বৃদ্ধি করে ১০৫০ রিঙ্গিত করে যার ফলে পুরো মালয়েশিয়াতে বিশাল আন্দোলন হয়, আন্দোলনের ফলেই সরকার ১১০০ রিঙ্গিতে উন্নিত করে। আর বর্তমানে ১১০০ থেকে ১২০০ রিঙ্গিত করাটা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুক্তিসঙ্গত বলে মনে করেন তিনি।
গত বুধবার সরকার সর্বনিম্ন বেতন ১১০০ রিঙ্গিত থেকে ১২০০ রিঙ্গিত ঘোষণা করেছে যা শুধুমাত্র ৫৭ টি শহর ও পৌরসভার মধ্যে সীমাবদ্ধ করা হয়। বৃদ্ধি করা এই বেতন কাঠামো যারা শহর ও পৌরসভার মধ্যে বসবাস করেন তাদের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়।
এটা গৃহ কর্মীর কাজ ব্যতিত মালয়েশিয়া সকল বেসরকারি কর্ম ক্ষেত্রে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে ঘোষণা দেয়া হয়।
সুত্রঃ Malaysiakini


No comments