এবার ৬০ হাজার রিঙ্গিতের মাদক উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ পড়ুন বিস্তারিত
Report: Admin
Date: 26.12.2019
গতকাল মেরি ক্রিসমাস চলাকালীন সন্ধ্যায় পুলিশি অভিযানের মাধ্যমে একজন ইন্দোনেশিয়ান মহিলা ও ২ জন লোকাল পুরুষকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে ৪০৩ গ্রাম সিয়াবু, ৩৮ ট ইরিমিন ও ৫ টি ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য ৬০ হজার রিঙ্গিত বা বাংলাদেশী টাকায় প্রায় ১২ লাখ টাকারও বেশি।সারাওয়াক নারকোটিকস সিআইডির প্রধান হাসনির আবদুল হামিদ এর বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জালান সেলানগান বাতুর একটি বাড়িতে রাত ১১ টার দিকে এই অভিযান চালানো হয়, ঐ সময় ২৫-২৭ বছর বয়সী ২ জন স্থানীয় নাগরিক (পুরুষ) মাদক প্যাকেটজাত করায় ব্যস্ত ছিল। অভিযান চালানোর সময় ইন্দোনেশিয়ান মহিলা তখন উপরের একটি রুমে অবস্থান করছিলেন।
তিন সন্দেহভাজনকে আরও খতিয়ে দেখা গেছে যে তাদের বিরুদ্ধে মাদকের সরবরাহের পুর্বের ফৌজদারি রেকর্ড রয়েছে।
"মাদক পাচারের জন্য ১৯৫২ সালের বিপদজনক ড্রাগস আইনের ১৯৯ বি ধারায় তদন্তের জন্য পুলিশ তাদের সাত দিনের জন্য আটকের আদালতের আদেশ পেয়েছিল, একই আইনের ধারা ৩৯ এ (১) এবং ১৫ (১) (ক) এর পাশাপাশি (মাদক অধিকারের জন্য)
তথ্যসূত্রঃঃ বার্নামা


No comments