এবার অবৈধদের ধরতে ১৩০০ জনের বিশেষ স্কোয়াড মাঠে নামানোর কথা বললেন বুমিপুত্রা পার্টি
প্রতিবেদকঃ এডমিন
তারিখঃ ২৭.১২.২০১৯
স্কোয়াড সুকারেলাওয়ান পুত্রা বলেছে তারা অবৈধ অভিবাসীদের ধরতে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য ১৩০০ সেচ্ছাসেবী মাঠে নামাবে। এদিকে ইমিগ্রেশন বলেছে তারা শুধুমাত্র অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে ইমিগ্রেশন বা পুলিশকে সহযোগিতা করতে পারে কিন্তু তাদের কোন গ্রেপ্তার করার অধিকার বা ক্ষমতা নেই।
তথ্যসূত্রঃ জে আই এম
তারিখঃ ২৭.১২.২০১৯
![]() |
| বুমিপুত্রা পার্টি মালয়েশিয়া |
সম্প্রতি মালয়েশিয়ার বুমিপুত্রা পার্টি একটি ঘোষণা দেয় যে, তারা অবৈধদের ধরার কাজে ইমিগ্রেশনকে সহযোগিতা করতে স্কোয়াড সুকারেলাওয়ান পুত্রা ১৩০০ জন সেচ্ছাসেবী মাঠে নামাবে।
মালয়েশিয়ার এই পার্টি চায় মালেয়শিয়া থেকে সকল অবৈধ অভিবাসীকে তাড়িয়ে দিতে৷ ৩১ শে ডিসেম্বর শেষ হতে যাচ্ছে মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমা কর্মসূচি ব্যাক ফর গুড। ইমিগ্রেশন বিভাগ থেকে এর আগেই বারবার করে হুশিয়ারি দেয়া হচ্ছিলো। আগামী বছর ইমিগ্রেশন বিভাগ পুরো মালয়েশিয়া জুড়ে কঠোর অভিযান চালাবে। কিন্তু ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতু খাইরুল জাইমি বিন দাউদ বলেছেন যে, মালয়েশিয়ায় বসবাসকারী অবৈধ শ্রমিকদের আটক বা গ্রেফতারের বিষয়ে নবগঠিত স্কোয়াড সুকারেলাওয়ান পুত্রা'র কোন ধরনের অনুমোদন বা স্বীকৃতি নেই। তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন যে, অবৈধদের ধরা বা গ্রেফতার করা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে যা স্কোয়াড সুকারেলাওয়ান পুত্রার নেই। মালয়েশিয়া রয়েল পুলিশ, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এর সদস্য ও অফিসারগন গ্রেফতার করার অধিকার ও ক্ষমতা রাখে।স্কোয়াড সুকারেলাওয়ান পুত্রা বলেছে তারা অবৈধ অভিবাসীদের ধরতে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য ১৩০০ সেচ্ছাসেবী মাঠে নামাবে। এদিকে ইমিগ্রেশন বলেছে তারা শুধুমাত্র অবৈধ অভিবাসীদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে ইমিগ্রেশন বা পুলিশকে সহযোগিতা করতে পারে কিন্তু তাদের কোন গ্রেপ্তার করার অধিকার বা ক্ষমতা নেই।
তথ্যসূত্রঃ জে আই এম


No comments